
শেষ আপডেট: 2 April 2023 05:48
দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহের পর এই সপ্তাহেও ফের আমেরিকায় (USA) তাণ্ডব চালাল টর্নেডো (Tornado)। ঝড়ে তছনছ হয়ে গিয়েছে একাধিক শহর। সূত্রের খবর, টর্নেডোর জেরে ইতিমধ্যে ২১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে বলেই আশঙ্কা করছে প্রশাসন। এই বিধ্বংসী ঝড়ে লন্ডভন্ড হয়েছে মিসিসিপি, আরকানসাস, আলবামার মতো শহরগুলি।
সূত্রের খবর, টর্নেডোর জেরে একাধিক ঘরবাড়ি ভেঙে পড়েছে। মৃতের পাশাপাশি বহু মানুষ এখনও নিখোঁজ। ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন। ভেঙে যাওয়া ঘরবাড়িগুলির ধ্বংসস্তূপ সরিয়ে কেউ আটকে আছে কিনা, সেদিকেও নজরদারি চলছে। এছাড়াও, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।

সূত্রের খবর, গত সপ্তাহের পর শুক্রবার নতুন করে টর্নেডো আছড়ে পড়ে আমেরিকায়। ঝড়ের দাপটে বেসামাল অবস্থা হয় দক্ষিণ এবং পশ্চিম-মধ্য আমেরিকার। শুক্রবারের পর শনিবারেও সারাদিন সেদেশের একাধিক এলাকায় ঝড়বৃষ্টি চলে। তছনছ হয়ে যায় বেশ কিছু শহর। এরপরই প্রশাসনের তরফে একাধিক এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।
পরিস্থিতি খতিয়ে দেখতে হেলিকপ্টার থেকে ছবি তোলার বন্দোবস্ত করে প্রশাসন। তাতেই বিভিন্ন শহরের দুরাবস্থার ছবি ফুটে উঠেছে। দেখা গিয়েছে যে কীভাবে তছনছ হয়ে রয়েছে বিস্তীর্ণ এলাকা। আমেরিকার আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে অজস্র টর্নেডো ধেয়ে এসেছিল মিসিসিপি, আলবামার মতো শহরগুলির দিকে। তাতেই লন্ডভন্ড অবস্থা হয়ে যায়।
উষ্ণ আন্টার্কটিকায় হিমবাহ গলছে, ৪০ বছর পর সমুদ্রের বাস্তুতন্ত্রই বদলে যাওয়ার আশঙ্কা বিজ্ঞানীদের