Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

তাইওয়ানের আকাশে চক্কর কাটছে চিনের ২১টি যুদ্ধবিমান, পেলোসি সফরে বড় সংঘাতের আশঙ্কা

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির (Nancy Pelosi) তাইওয়ান সফরকে ঘিরে চিন-তাইওয়ান সীমান্তে (Taiwan) হাওয়া গরম। পেলোসিকে আগেই হুঙ্কার দিয়েছে চিন (China)। তাঁর সফরের আগে থেকেই তাইওয়ানের আশপাশে চিনের যুদ্ধ ট্যাঙ্ক সরব

তাইওয়ানের আকাশে চক্কর কাটছে চিনের ২১টি যুদ্ধবিমান, পেলোসি সফরে বড় সংঘাতের আশঙ্কা

শেষ আপডেট: 3 August 2022 03:04

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির (Nancy Pelosi) তাইওয়ান সফরকে ঘিরে চিন-তাইওয়ান সীমান্তে (Taiwan) হাওয়া গরম। পেলোসিকে আগেই হুঙ্কার দিয়েছে চিন (China)। তাঁর সফরের আগে থেকেই তাইওয়ানের আশপাশে চিনের যুদ্ধ ট্যাঙ্ক সরবরাহ করা হচ্ছিল, যা দেখে শিহরিত হয়েছিলেন গোটা বিশ্বের মানুষ। ফের কি যুদ্ধের দামামা বাজতে চলেছে? মঙ্গলবার রাত থেকেই এই আশঙ্কায় ঘুম উড়েছে শান্তিপ্রিয় মানুষের।

21 China Fighter Jets Enter Taiwan Air Defence Zone As Nancy Pelosi Visits

এই উত্তপ্ত বাতাবরণের মধ্যেই তাইওয়ানে পা রেখেছেন মার্কিন হাউজ স্পিকার পেলোসি। তাঁর আগমনের সময় তাইওয়ান বিমানবন্দরের সমস্ত আলো নিভে গিয়েছিল। টর্চের আলোয় অতিথিকে স্বাগত জানিয়েছে তাইপেই। সূত্রের খবর পেলোসি তাইওয়ান আসতেই এই ‘স্বশাসিত’ দ্বীপরাষ্ট্রটির আকাশসীমায় চক্কর কাটতে শুরু করেছে অন্তত ২১টি চিনা যুদ্ধবিমান।

মার্কিন প্রশাসনিক ব্যবস্থায় পেলোসির অবস্থান জো বাইডেন, কমলা হ্যারিসদের ঠিক পরেই। তিনি যদিও জানিয়েছেন, এটি তাঁর ব্যক্তিগত সফর। কিন্তু বলা বাহুল্য, তাঁর তাইওয়ানে আসা মোটেই ভাল চোখে দেখেনি বেজিং। তাইওয়ানকে তারা বরাবরই নিজেদের অঙ্গ বলে দাবি করেছে। যদিও তাইওয়ানের স্বাধীনতাকামী মানুষজন চিনের আধিপত্য স্বীকার করেন না। পেলোসির তাইওয়ান সফরকে ঘিরে তাই আরও একবার আন্দোলিত হয়েছে বিশ্ব কূটনীতি। সিঁদুরে মেঘ দেখছেন কূটনীতিবিদরা।

মনে করা হচ্ছে, তাইওয়ানের আকাশে যেভাবে সারেসারে চিনা যুদ্ধবিমান প্রবেশ করেছে, যেভাবে ছোট্ট এই দ্বীপরাষ্ট্র ঘিরে ফেলেছে চিনের যুদ্ধ ট্যাঙ্ক, তাতে যে কোনও মুহূর্তে বড় ঘটনা ঘটতে পারে। ফের বেজে উঠতে পারে যুদ্ধের দামামা।

তাইওয়ান নিয়ে দীর্ঘদিন ধরেই ওয়াশিংটন-বেজিং ঠান্ডা লড়াই জারি। শত হুঁশিয়ারি সত্ত্বেও মার্কিন স্পিকারের তাইওয়ান সফরে চিনের লালফৌজ ‘হাই অ্যালার্ট’-এ রয়েছে। এখন দেখার পেলোসি সফরের জল কত দূর গড়ায়।

আরও পড়ুন: একাধিক হুঁশিয়ারির পরেও ন্যান্সির তাইওয়ান সফর! কী করতে পারে চিন, উদ্বিগ্ন বিশ্ব কূটনীতি


```