দ্য ওয়াল ব্যুরো: টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম— সোশ্যাল মিডিয়া জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে একফালি তীব্র আলোর ঝলকানি। রাতের আকাশ চিরে জ্যোতির মতো ছড়িয়ে পড়েছে সেই আলো। আদল অনেক ফাঁসের মতো। অনেকের কাছে রাতের আকাশে হঠাৎ গজিয়ে ওঠা প্রশ্নচিহ্ন। এই আলো দেখা গেছে ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো বে এলাকার কাছে আকাশে। আসলে কী ওটা? শুধুই রহস্যময় আলো, আবহাওয়ার ভেল্কি নাকি এলিয়েনরা সত্যিই চলে এল পৃথিবীতে! মাথা ঘামো শুরু করে দিয়েছেন বিজ্ঞানীরা।
বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টা নাগাদ আচমকাই আকাশে এমন আলো দেখে থমকে যান পথচারীরা। মুহূর্তের জন্য থেমে যায় ট্রাফিকও। অবাক, বিস্ফারিত চোখে সকলেরই নজর আকাশের দিকে। দীর্ঘ সময় পরেও আলোর অবস্থান একই থাকায় শুরু হয় জল্পনা-কল্পনা। ফটাফট ক্যামেরায় ছবি ও ভিডিও তুলে আপলোড করা হয় সোশ্যাল মিডিয়ায়। নিমেষে সেটা ভাইরাল।
https://twitter.com/HansenMegan/status/1075569468804194304
https://twitter.com/ThatChrisNelson/status/1075566416835690496
স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্যাক্রামেন্টো বি-র দাবি, ওই গিনই সান্তা বারবারা কাউন্টি থেকে একটি স্যাটেলাইট উৎক্ষেপণের কথা ছিল। ডেল্টা চার ভারী রকেট বহনকারী ওই স্যাটেলাইট উৎক্ষেপণের পর এমন আলো অনেক সময় দেখা যায়। কিন্তু, প্রশ্ন হচ্ছে ওই দিন সেই স্যাটেলাইটের উৎক্ষেপণ শুরুর আগেই বাতিল হয়ে যায়। প্রায় একই সময় ওই রহস্যসময় আলো ফুটে ওটে আকাশে। দু’টি ঘটনার কী কোনও যোগসূত্র রয়েছে, সেটাও ভাবাচ্ছে গবেষকদের।
https://twitter.com/IrvieOro/status/1075568307472744448
তবে আলো যখন দেখা গেছে রহস্য তো একটা রয়েছেই। সোশ্যাল মিডিয়ায় ভিউয়াররা কেই বলেছেন, মেঘের উপর আলো প্রতিফলিত হয়ে এমনটা হয়েছে, কারওর দাবি আলো নয় কোনও অপরিচিত ‘বস্তু’ হতে পারে, বিজ্ঞানের পরিভাষায় যাকে বলা হয় ‘আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট’ (ইউএফও)। ইতিমধ্যেই সরকারি তরফে বিষয়টি নিয়ে খোঁজখবরও শুরু হয়েছে। রহস্যভেদে উঠে পড়ে লেগেছেন বিজ্ঞানীরাও।
https://twitter.com/NWSBayArea/status/1075584140433604611
আলো, বস্তু যাই হোক না কেন সেটা আসলে কী, সেই নিয়ে মাথা ঘামাচ্ছে গোটা বিশ্বের মানুষ। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের মতে, উল্কাপাতের কারণেও অনেক সময় তীব্র আলো দেখা যেতে পারে। তবে সাধারণত বায়ুমণ্ডলের এত নীচের স্তরে উল্কার আলো এত তীব্র থাকে না। তবে সম্ভাবনা এখনও বাতিল হয়নি। সব মিলিয়ে জল্পনা বেড়েই চলেছে। ঘণীভূত হচ্ছে রহস্য।