Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

লগ্ন পেরিয়ে যাচ্ছে যে! কাঁধে গুলি নিয়েই ছাদনাতলায় বর

দ্য ওয়াল ব্যুরো: বারাত সাজিয়ে নাচতে নাচতে বিয়ে করতে যাওয়ার সময়েই বেমক্কা গুলিতে ধরাশায়ী হয়েছিলেন বর। তবে, হার মানেননি। হাসপাতাল ঘুরে প্রাথমিক চিকিৎসাটুকু সেরে সটান গিয়ে বসেন বিয়ের পিঁড়িতে। কাঁধে তখনও আটকে রয়েছে গুলি। সে ভাবেই হল জয়মালা থেক

লগ্ন পেরিয়ে যাচ্ছে যে! কাঁধে গুলি নিয়েই ছাদনাতলায় বর

শেষ আপডেট: 20 November 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: বারাত সাজিয়ে নাচতে নাচতে বিয়ে করতে যাওয়ার সময়েই বেমক্কা গুলিতে ধরাশায়ী হয়েছিলেন বর। তবে, হার মানেননি। হাসপাতাল ঘুরে প্রাথমিক চিকিৎসাটুকু সেরে সটান গিয়ে বসেন বিয়ের পিঁড়িতে। কাঁধে তখনও আটকে রয়েছে গুলি। সে ভাবেই হল জয়মালা থেকে সিঁদুর দান। বরের এমন সাহস দেখে শ্বশুরবাড়ির লোক তো আহ্লাদে আটখানা। প্রশংসা করলেন পাড়া-প্রতিবেশীরাও। ঘটনাটা সোমবারের। রাত দশটা নাগাদ দিল্লির মাদাঙ্গির এলাকায় দুই আততায়ীর গুলিতে জখম হন এক যুবক। নাম বাদল। ঘোড়ায় সওয়ার যুবক তখন যাচ্ছিলেন বিয়ে করতে। চারদিকে মত্ত ব্যান্ড-পার্টি, হই চই, কোলাহল। তার মাঝেই গুলির আওয়াজ। মোটরবাইকে চেপে আসা দুই যুবক গুলি ছুঁড়েই চম্পট দিয়েছে। ঘোড়া থেকে তখন মাটিতে শুয়ে কাতরাচ্ছেন বাদল। বরযাত্রী ও স্থানীয়েরাই তাঁকে তুলে নিয়ে যান হাসপাতালে। বরের গুলি লেগেছে শুনে মাথায় হাত পড়ে যায় কনের বাড়িতে। আতঙ্কে সকলেই ছুটে আসেন হাসপাতালে। কনের কী হবে? বিয়েটা কী আদৌ হবে? সব প্রশ্নের উত্তর দিয়ে দেন হবু বর নিজেই। হাসপাতালে বিছানায় শুয়ে তিনি তখন চিকিৎসকদের বলছেন, শুধু রক্তপাত বন্ধ করলেই হবে। বড় অস্ত্রোপচারটা না হয় পরেই হবে। আগে তো বিয়ে, পরে অন্য কিছু! তবে তিন ঘণ্টার একটা ছোটখাটো সার্জারি করেছেন চিকিৎসকরা। তাতে গুলি বার করা যায়নি, তবে যুবকের যন্ত্রণাটা কিছু সময়ের জন্য রুখে দেওয়া গেছে। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার বিজয় কুমার জানিয়েছেন, বাদলের কাঁধের হাড়ের মাঝে গুলি আটকে রয়েছে। সে ভাবেই বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। বিয়ে হয়ে যাওয়ার পর এ বার ভালো করে তাঁর অস্ত্রোপচার করা হবে। আততায়ীদের আপাতত কোনও খোঁজ মেলেনি।  তাদের হন্যে হয়ে খুঁজছে পুলিশ।  

```