Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাক বিজ্ঞান মন্ত্রীর ন্যক্কারজনক খোঁচা চন্দ্রযান-এর 'ব্যর্থতা' নিয়ে, ছি ছি পড়ে গেল সোশ্যাল মিডিয়ায়

দ্য ওয়াল ব্যুরো: চাঁদের মাটি ছোঁয়ার ২.১ কিলোমিটার আগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ল্যান্ডার বিক্রম থেকে। বিক্রম চাঁদে পৌঁছছে কিনা, সে ব্যাপারে কোনও সিদ্ধান্ত এখনও জানায়নি ইসরো। এই অভিযানকে ব্যর্থও বলা হয়নি। কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার প

পাক বিজ্ঞান মন্ত্রীর ন্যক্কারজনক খোঁচা চন্দ্রযান-এর 'ব্যর্থতা' নিয়ে, ছি ছি পড়ে গেল সোশ্যাল মিডিয়ায়

শেষ আপডেট: 7 September 2019 10:23

দ্য ওয়াল ব্যুরো: চাঁদের মাটি ছোঁয়ার ২.১ কিলোমিটার আগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ল্যান্ডার বিক্রম থেকে। বিক্রম চাঁদে পৌঁছছে কিনা, সে ব্যাপারে কোনও সিদ্ধান্ত এখনও জানায়নি ইসরো। এই অভিযানকে ব্যর্থও বলা হয়নি। কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর থেকেই ট্রোল করা শুরু করেছে পাকিস্তান। আর এই ব্যাপারে সবার আগে রয়েছেন পাকিস্তানের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেইন। ভারতের এই অভিযানকে কটাক্ষ করেছেন তিনি। টুইটারে ছড়িয়ে দিতে চেয়েছেন #chandrayaan2failed, #indiafailed এই ধরণের হ্যাশট্যাগ। শুক্রবার গভীর রাত ১টা ৫৩ নাগাদ যখন ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, তখনই টুইট করেন ফাওয়াদ হুসেইন। তিনি লেখেন, "যে কাজ করতে পার না, তা নিয়ে পাঙ্গা নেওয়া উচিত নয়, এন্ডিয়া ( ইন্ডিয়াকে বিকৃত করে এন্ডিয়া লেখেন তিনি )। https://twitter.com/fawadchaudhry/status/1170073327324545024 শুধু এই টুইটেই শেষ নয়, একাধিক টুইট করতে থাকেন তিনি। কেউ একজন টুইট করেন, আর কতক্ষণ অপেক্ষা করতে হবে, ইসরো থেকে কিছু জানাচ্ছে না কেন? তার উত্তরে ফাওয়াদ হুসেইন লেখেন, "ভাই, শুয়ে পড়। খেলনাটা মুন ( চাঁদ )-এর জায়গায় মুম্বইয়ে নেমে পড়েছে।" https://twitter.com/fawadchaudhry/status/1170074754809831427 এ দিন চন্দ্রযান ২-এর অবতরণ দেখতে ইসরোর মিশন কন্ট্রোল রুমে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর শুনে তিনি নীচে নেমে আসেন। এ কথা টুইটারে একজন লিখলে ফাওয়াদ লেখেন, "ইশ আমি এই মুহূর্তটা মিস করলাম।" https://twitter.com/fawadchaudhry/status/1170074918819651586 পরবর্তীকালে ইসরোর বিজ্ঞানীদের সামনে রাখা মোদীর বক্তব্যকেও কটাক্ষ করেন পাক বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী। বলেন, "মোদীজি এমনভাবে স্যাটেলাইট কমিউনিকেশন নিয়ে ভাষণ দিচ্ছেন, যেন তিনি রাজনীতিবীদ নন, মহাকাশচারী। লোকসভার উচিত তাঁকে প্রশ্ন করা যে গরিব দেশের ৯০০ কোটি টাকা তিনি কেন নষ্ট করলেন।" https://twitter.com/fawadchaudhry/status/1170080372819992576 এমনকী ভারতের জনগণের উদ্দেশেও টুইট করেন ফাওয়াদ। তিনি বলেন, "ভারতের উচিত চন্দ্রযানের মতো এই ধরণের বেকার অভিযানে এত টাকা খরচ না করে কিংবা অভিনন্দনের মতো গাধাকে সীমান্ত পেরিয়ে চা খেতে না পাঠিয়ে দেশের গরিবির দিকে নজর দেওয়া। কাশ্মীরের প্রতি ভারতের ব্যবহারে আরও একটা চন্দ্রযানের মতো ঘটনা ঘটতে চলেছে। এটা আরও বড় ধরণের ঘটনা ঘটতে চলেছে।" https://twitter.com/fawadchaudhry/status/1170213346286690304 ফাওয়াদ হুসেইনের এই টুইটের পর থেকে একের পর এক টুইট করতে থাকে পাকিস্তানের মানুষজন। #chandrayaan2failed ও #indiafailed-এর মতো হ্যাশট্যাগকে ট্রেন্ডিং করানো শুরু হয়। সবাই ভারতের সমালোচনা করতে থাকেন। অবশ্য পাক বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর বক্তব্যের পর থেকে সমালোচনা শুরু করেন ভারতীয়রাও। তাঁদের বক্তব্য, যে দেশ এখনও পর্যন্ত মহাকাশে একটাও স্যাটেলাইট পাঠাতে পারেনি, সেই দেশ আবার অন্য দেশকে কটাক্ষ করে। কেউ আবার বলেন, ভারত সত্তর, আশির দশকে মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে। পাকিস্তানের মহাকাশ গবেষণা শুরু হয়েছে ১০ বছরও হয়নি। তাই ভারতকে কটাক্ষ না করে পাকিস্তানের উচিত, নিজের চরকায় তেল দেওয়া।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-national-know-about-pakistans-space-research-organisation/

```