সেক্স র্যাকেটে তিন অভিনেত্রী, পর্দাফাঁস হতেই হইচই
দ্য ওয়াল ব্যুরো: হাই প্রোফাইল সেক্স র্যাকেটের পর্দাফাঁস করল মুম্বই পুলিশ। বৃহস্পতিবার মুম্বইয়ের আন্ধেরির এক থ্রি স্টার হোটেলে হানা দিয়ে এই সাফল্য পায় পুলিশ। উদ্ধার করা হয়েছে এক নাবালিকা-সহ তিনজন অভিনেত্রীকে । এই সেক্স র্যাকেট চালানোর অভিয
শেষ আপডেট: 17 January 2020 09:32
দ্য ওয়াল ব্যুরো: হাই প্রোফাইল সেক্স র্যাকেটের পর্দাফাঁস করল মুম্বই পুলিশ। বৃহস্পতিবার মুম্বইয়ের আন্ধেরির এক থ্রি স্টার হোটেলে হানা দিয়ে এই সাফল্য পায় পুলিশ। উদ্ধার করা হয়েছে এক নাবালিকা-সহ তিনজন অভিনেত্রীকে । এই সেক্স র্যাকেট চালানোর অভিযোগে ২৯ বছরের এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে।
জানা গিয়েছে, মুম্বই পুলিশের সোশ্যাল সার্ভিস শাখা খবর পেয়ে ওই হোটেলে হানা দেয়। সিনিয়র ইনস্পেক্টর সন্দেশ রাভালে জানিয়েছেন, "আমরা ওই হোটেলে হানা দিয়ে দেখি এক নাবালিকা-সহ তিনজন মহিলাকে জোর করে দেহ ব্যবসায় নামানো হয়েছিল। তাঁদের উদ্ধার করা হয়েছে। প্রিয়া শর্মা নামের এক মহিলা এই সেক্স র্যাকেট চালাচ্ছিল। তাকে গ্রেফতার করা হয়েছে।"

সন্দেশ রাভালে আরও বলেন, "অভিযুক্ত প্রিয়া শর্মা কান্দিবলিতে একটা ট্যুর অ্যান্ড ট্র্যাভেল এজেন্সি চালাত। সেক্স র্যাকেট ছাড়া আরও নানা ধরনের বেআইনি কারবার চালাত সে। তাকে জেরা করা হচ্ছে। এই কাজে তার সঙ্গে আর কে কে যুক্ত রয়েছে, সেই বিষয়েও জেরা করা হচ্ছে।"
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া অভিনেত্রীদের মধ্যে একজন জনপ্রিয় অনুষ্ঠান 'সাবধান ইন্ডিয়া'-তে অভিনয় করেছেন। তিনি গায়িকাও বটে। আর একজন একাধিক মারাঠি ছবি ও সিরিয়ালের পরিচিত মুখ। নাবালিকা বেশ কিছু ওয়েব সিরিজে অভিনয় করেছেন। তাঁরা কী ভাবে এই সেক্স র্যাকেটের পাল্লায় পড়লেন, সে ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।