ক্রুজে আংটি পরালেন হার্দিক, নাতাশার ঠোঁটে ঠোঁট, রইল ভিডিও
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের প্রথম দিন সকালেই ট্রেলর দেখিয়েছিল ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বান্ধবী নাতাশা স্ট্যাঙ্কোভিচের সঙ্গে ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। বেলা গড়াতেই দেখা গেল আসল ছবিটা। দুবাইয়ে ক্রুজের মধ্যে না
শেষ আপডেট: 1 January 2020 16:13
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের প্রথম দিন সকালেই ট্রেলর দেখিয়েছিল ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বান্ধবী নাতাশা স্ট্যাঙ্কোভিচের সঙ্গে ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। বেলা গড়াতেই দেখা গেল আসল ছবিটা। দুবাইয়ে ক্রুজের মধ্যে নাতাশার আঙুলে আংটি পরালেন হার্দিক। জড়িয়ে ধরে চুমুও খেতে দেখা গেল দু’জনকে। বছর পয়লাতেই হার্দিক চমক দিলেন অনুরাগীদের।
এদিন বিকেলে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করেন নাতাশা। সেখানে ভিডিওতে দেখা গেল ক্রুজের মধ্যে একেবারে ফিল্মি কায়দায় হাঁটু মুড়ে বসে নাতাশাকে প্রোপোজ করছেন হার্দিক। নাতাশা হ্যাঁ বলতেই তাঁর আঙুলে পরিয়ে দিলেন আংটি। তারপর জড়িয়ে ধরে চুমু খেলেন দু’জনে। ক্যাপশনে নাতাশা লিখেছেন, “সারা জীবনের জন্য হ্যাঁ।”
https://www.instagram.com/p/B6xwZuKAvFg/?utm_source=ig_web_copy_link
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি ও ভিডিও শেয়ার করেছেন হার্দিকও। সেখানে দেখা যাচ্ছে ক্রুজে লাইভ গানের আয়োজনও ছিল। সেই গানের তালে কোমর দোলাচ্ছেন দু’জনে। দেখেই বোঝা যাচ্ছিল এই বিশেষ দিনে কতটা খুশি হার্দিক-নাতাশা। ক্যাপশনে হার্দিক লিখেছেন, “ম্যায় তেরা, তু মেরি জানে সারা হিন্দুস্তান”। যদিও এই ক্রুজে হার্দিকের দাদা ক্রুণাল কিংবা বাড়ির কাউকে দেখা যায়নি। হয়তো তাঁদের কাছেও এটা সারপ্রাইজই রাখতে চেয়েছিলেন হার্দিক।
https://www.instagram.com/p/B6xrw7WlubB/?utm_source=ig_web_copy_link
হার্দিক-নাতাশার এই ভিডিও প্রকাশ পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চলছে শুভেচ্ছার বন্যা। অনুরাগীরা এই বিশেষ দিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন দু’জনকেই। অনেকে তো আবার তাড়াতাড়ি বিয়েটা সেরে নেওয়ারও পরামর্শ দিয়েছেন।

এর আগে এদিন বলিউড অভিনেত্রী নাতাশা স্ট্যাঙ্কোভিচের সঙ্গে নিজের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন হার্দিক। ক্যাপশনে তিনি লেখেন, “ফায়ারওয়ার্ক দিয়ে নতুন বছর শুরু করলাম।” হার্দিকের এই পোস্টের পরেই আলোড়ন পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সবাই প্রশ্ন তোলেন, তাহলে কি বলিউড অভিনেত্রীর সঙ্গে নিজের সম্পর্কের কথা স্বীকার করে নিলেন হার্দিক? নইল এভাবে ছবি পোস্ট করলেন কেন।
নাতাশা বিদেশি হলেও বলিউডে বেশ কয়েক বছর কাটিয়েছেন। রিয়েলিটি শো ‘বিগ বস’ ও ‘নাচ বলিয়ে’তে নজর কেড়েছিলেন তিনি। তবে এখনও পর্যন্ত ছোট চরিত্রেই অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। সেভাবে বড় ব্রেক এখনও পাননি তিনি। অন্যদিকে হার্দিকও টক শো ‘কফি উইথ করণ’-এ মহিলাদের উদ্দেশে খারাপ মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন। ক্ষমাও চাইতে হয়েছিল তাঁকে। সেইসব বিতর্ক সরিয়ে নতুন বছরে এক বিরাট ধামাকা দিলেন হার্দিক।