Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

স্টেট ব্যাঙ্কের পেমেন্ট এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমেও, কেমন হবে পদ্ধতি, জেনে নিন

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সম্মতি দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এবার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও পেমেন্ট অর্থাৎ টাকা জমা দেওয়া স্টেট ব্যাঙ্কে। কথাবার্তা পাকা। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, এই পদ্ধতিতে টাকা জমা দেওয়া আরও সহজ হবে

স্টেট ব্যাঙ্কের পেমেন্ট এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমেও, কেমন হবে পদ্ধতি, জেনে নিন

শেষ আপডেট: 24 November 2019 07:17

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সম্মতি দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এবার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও পেমেন্ট অর্থাৎ টাকা জমা দেওয়া স্টেট ব্যাঙ্কে। কথাবার্তা পাকা। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, এই পদ্ধতিতে টাকা জমা দেওয়া আরও সহজ হবে গ্রাহকদের জন্য। স্টেট ব্যাঙ্কের সঙ্গে গাঁটছড়া বাঁধার প্রক্রিয়া অনেকদিন ধরেই চালাচ্ছিল হোয়াটসঅ্যাপ। কিন্তু প্রথমে সম্মতি দেয়নি রিজার্ভ ব্যাঙ্ক। অবশেষে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করার পর এগোয় সেই প্রক্রিয়া। জানা গিয়েছে হোয়াটসঅ্যাপ পে-র মাধ্যমে ইউপিআই সার্ভিসের ভিত্তিতে জমা দেওয়া যাবে টাকা। সেই প্রক্রিয়ার কাজ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। স্টেট ব্যাঙ্কের সঙ্গে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আপের কাজও শেষ। অর্থাৎ প্রযুক্তিগত কাজ শেষ। এবার খালি ক্লিয়ারেন্স পেলেই চালু হয়ে যাবে পেমেন্টের প্রক্রিয়া। এই প্রথম নয়, এর আগে ২০১৮ সাল থেকেই ভারতের কিছু বেসরকারি ব্যাঙ্কের সঙ্গে পেমেন্ট সার্ভিসের বেটা ভার্সন চালু করেছে হোয়াটসঅ্যাপ। ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গও জানিয়েছেন, ভারতে অনেক মানুষ এই পদ্ধতিতে টাকা জমা দেওয়ায় আগ্রহী। শিগগির এই প্রক্রিয়া চালুও হয়ে যাবে। বেসরকারি ব্যাঙ্কের সঙ্গে যুক্ত হলেও হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপারে প্রথম সম্মতি জানায়নি রিজার্ভ ব্যাঙ্ক। তারা জানায় রিজার্ভ ব্যাঙ্কের সব শর্ত মানা হচ্ছে না। অগস্ট মাসে এই ব্যাপারে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে হলফনামা জমা দিতে বলে সুপ্রিম কোর্ট। হলফনামা দিয়ে জানানো হয়, প্রায় ২৩০ মিলিয়ন ভারতবাসী হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন। তাই এই জনপ্রিয় অ্যাপের মাধ্যমে টাকা জমা দেওয়া সম্ভব হলে সেটিও জনপ্রিয় হবে গ্রাহকদের মধ্যে। ব্যাঙ্কে না গিয়ে মোবাইল থেকেই জমা দেওয়া যাবে টাকা। এই হলফনামার পরেই সুপ্রিম কোর্টের নির্দেশে রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে কথাবার্তা এগোয়। স্টেট ব্যাঙ্কের সঙ্গে শুরু হয় লিঙ্ক আপের প্রক্রিয়া।

```