
শেষ আপডেট: 27 December 2019 10:24
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দেশের প্রতিরক্ষার ছবিটা যে বদলে গিয়েছে তাও এদিনের সভা থেকে বলেন শাহ। তিনি বলেন, "মোদীজির সরকার হওয়ার পর পাকিস্তানের মনে হল আগের মতোই চলবে। কিন্তু ওরা বুঝতে পারেনি এটা কংগ্রেসের নয়, ভারতীয় জনতা পার্টির সরকার। মৌনীবাবা মনমোহন সিং প্রধানমন্ত্রী নন, ৫৬ ইঞ্চির ছাতিওয়ালা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী। উরি, পুলওয়ামাতে হামলা করে ওরা ভুল করল। কিন্তু এই সরকার ১০ দিনের মধ্যে সার্জিক্যাল স্ট্রাইক ও এয়ার স্ট্রাইক করে পাকিস্তানের ঘরে ঢুকে ওদের মেরে এসেছে।"
https://twitter.com/ANI/status/1210493295945830400
বিজেপির এই কটাক্ষ অবশ্য নতুন নয়। পর্যবেক্ষকদের একাংশের মতে, মোদী সরকার ক্ষমতায় আসার পর যতবারই দেশের অর্থনীতি বা প্রশাসনিক বিষয় নিয়ে কংগ্রেস প্রশ্ন তুলেছে, ততবারই প্রতিরক্ষা নিয়ে মনমোহন সিং সরকারকে দুষেছে বিজেপি। তুলে আনার হয়েছে মুম্বই হামলার প্রসঙ্গ। নিজেদের পক্ষে সার্জিক্যাল স্ট্রাইক কিংবা বালাকোটের এয়ার স্ট্রাইকের প্রসঙ্গ টেনে এনেছেন মোদী-শাহরা।
বর্তমান পরিস্থিতিতে দেশজুড়ে নাগরিকত্ব আইন ও এনআরসি বিরোধী বিক্ষোভ চলছে। ধর্মের ভিত্তিতে রাজনীতি করার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। দেশের অনেক জায়গাতেই হিংসার ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে দিল্লির রামলীলা ময়দানে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পর্যন্ত বলতে হয়েছে, নাগরিকত্ব আইনের সঙ্গে ভারতীয়দের কোনও সম্পর্কই নেই। দেশজুড়ে এনআরসি নিয়ে কোনও আলোচনা হয়নি বলেও জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরে বিরোধীরা দাবি করছে চাপের মুখে নিজেদের অবস্থান থেকে সরে আসছে মোদী সরকার। কিন্তু সেটা যে নয়, তা আরও একবার বোঝানোর চেষ্টা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফের কংগ্রেস সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন অমিত শাহ। বর্তমান পরিস্থিতিতে দেশবাসীর সমর্থন আদায়ের জন্যই শাহ এই প্রসঙ্গ তুলে আনলেন বলে মন্তব্য রাজনৈতিক মহলের একাংশের।