Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাজেটের পাঁচ ধামাকা

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার বিদায়ী সরকারের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। আগামী মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে লোকসভা ভোটে লড়বে এনডিএ। ক্ষুদ্র কৃষকদের ডায়রেক্ট ট্যাক্স ট্র্যান্সফার, করছাড় ও গ্রাচুইটির উর্ধ্বসীম

বাজেটের পাঁচ ধামাকা

শেষ আপডেট: 1 February 2019 08:20

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার বিদায়ী সরকারের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। আগামী মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে লোকসভা ভোটে লড়বে এনডিএ। ক্ষুদ্র কৃষকদের ডায়রেক্ট ট্যাক্স ট্র্যান্সফার, করছাড় ও গ্রাচুইটির উর্ধ্বসীমা বাড়ানো, সব মিলিয়ে ভোটমুখী বাজেটই পেশ করা হল এদিন। যে ব্যক্তিগত করদাতাদের বার্ষিক আয় পাঁচ লক্ষ টাকা পর্যন্ত, তাঁদের কোনও আয়কর দিতে হবে না। যাঁদের বার্ষিক আয় সাড়ে ছয় লক্ষ টাকা পর্যন্ত, তাঁরা যদি প্রভিডেন্ড ফান্ড ও নির্দিষ্ট ইকুইটিতে বিনিয়োগ করেন, তাঁদেরও কর দিতে হবে না। এর ফলে প্রায় তিন লক্ষ মধ্যবিত্ত করদাতা আয়কর দেওয়া থেকে অব্যাহতি পাবেন। আগামী দুই বছরের মধ্যে সব ট্যাক্স রিটার্নের অ্যাসেসমেন্ট হবে ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে। কোনও ব্যক্তি সেই কাজ করবে না। পীযূষ গোয়েল জানিয়েছেন, গত কয়েক বছরে প্রত্যক্ষ কর আদায় বেড়েছে। ২০১৩-১৪ সালে প্রত্যক্ষ কর আদায় হয়েছিল ৬.৩৮ লক্ষ কোটি টাকা। এখন তা হয়েছে ১২ লক্ষ কোটি। ট্যাক্স বেস ৩.৭৯ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৬.৮৫ কোটি টাকা। আগামী দিনে সব আয়কর রিটার্ণ প্রসেসড হবে ২৪ ঘণ্টার মধ্যে। এবারের বাজেটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য ঘোষিত হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা। ওই প্রকল্পের অধীনে যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জমির পরিমাণ দুই হেক্টরের কম, তাঁরা বছরে ৬ হাজার টাকা পাবেন। এই অর্থ তাঁদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার হবে। ২ হাজার টাকা করে তিন দফায় তাঁদের এই টাকা দেওয়া হবে। এজন্য সরকারের খরচ হবে মোট ৭৫ হাজার কোটি টাকা। গত দুই বছরে ইপিএফও-তে নতুন দু’কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। পীযূষ গোয়েল বলেন, ইপিএফও-তে এতগুলি নতুন অ্যাকাউন্ট খোলার অর্থ নতুন চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে। গ্র্যাচুইটি লিমিটও ১০ লক্ষ থেকে বাড়ানো হয়েছে ৩০ লক্ষ। অবসরভাতা প্রকল্পে অসংগঠিত শ্রমিকদের জন্য পেনশনের ব্যবস্থা করা হয়েছে। যে শ্রমিকদের আয় মাসে ১৫ হাজার টাকা পর্যন্ত, তাঁরা ৬০ বছর বয়সে অবসর নেওয়ার পরে মাসিক ৩ হাজার টাকা পেনশন পাবেন। পীযূষ গোয়েল বলেন, এই প্রকল্পে ১০ কোটি শ্রমিক লাভবান হবেন। আগামী পাঁচ বছরে তা অসংগঠিত শ্রমিকদের জন্য বিশ্বের সবচেয়ে বড় পেনশন স্কিম হয়ে উঠবে।

```