Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যাই ঘটুক আমরা জিতব, রাজস্থানে মন্তব্য অমিতের, বিতর্ক

দ্য ওয়াল ব্যুরো : এবছরের শেষেই বিধানসভা ভোট হবে রাজস্থানে। তার আগে মঙ্গলবার জয়পুরে বিজেপির কর্মীসভায় দলের সভাপতি অমিত শাহ মন্তব্য করলেন, যাই ঘটুক, আমরা জিতব। উত্তরপ্রদেশে ভোটের আগে আখলাক কাণ্ড ঘটেছিল। অনেকে পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন। কিন্ত

যাই ঘটুক আমরা জিতব, রাজস্থানে মন্তব্য অমিতের, বিতর্ক

শেষ আপডেট: 11 September 2018 09:28

দ্য ওয়াল ব্যুরো : এবছরের শেষেই বিধানসভা ভোট হবে রাজস্থানে। তার আগে মঙ্গলবার জয়পুরে বিজেপির কর্মীসভায় দলের সভাপতি অমিত শাহ মন্তব্য করলেন, যাই ঘটুক, আমরা জিতব। উত্তরপ্রদেশে ভোটের আগে আখলাক কাণ্ড ঘটেছিল। অনেকে পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু তার পরেও আমাদের জিততে অসুবিধা হয়নি। অমিত শাহ এখানে দাদরির ঘটনার কথা বলতে চেয়েছেন। উত্তরপ্রদেশের দাদরি অঞ্চলে মহম্মদ আখলাক নামে এক ৫২ বছরের ব্যক্তিকে গোরক্ষকরা মেরে ফেলে।  নানা মহল, বিশেষত সুশীল সমাজ থেকে তার ব্যাপক প্রতিবাদ হয়েছিল। বুদ্ধিজীবীদের একটি অংশ সরকারি খেতাব ফিরিয়ে দিয়েছিলেন। একইভাবে রাজস্থানেও গত কয়েক বছরে গোরক্ষকদের হাতে বেশ কিছু লোক হতাহত হয়েছে। গত ডিসেম্বরে সেখানে লাভ জেহাদের নামে একজনকে পুড়িয়ে মারা হয়। জুলাই মাসে রাখবর খান নামে এক ব্যক্তিকে গোরক্ষকরা হত্যা করে। অমিত শাহ জয়পুরের কর্মীসম্মেলনে বলতে চেয়েছেন, এসব ঘটনা ভোটে কোনও প্রভাব ফেলবে না। বিজেপিই ভোটে জিতবে। সোমবার বিজেপির জাতীয় পরিষদের বৈঠক শেষ হয়েছে। সেখানেও অমিত শাহ বলেছেন, আগামী ৫০ বছরের মধ্যে বিজেপিকে মুছে ফেলার সাধ্য কারও নেই।

```