Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সমকামিতা মামলা, পাঁচজনের দীর্ঘ লড়াইয়ের পরে এল জয়

দ্য ওয়াল ব্যুরো : ২০০৯ সালে দিল্লি হাইকোর্ট রায় দেয়, সমকামিতাকে অপরাধ বলে গণ্য করা যায় না।  কিন্তু চার বছরের মধ্যে সুপ্রিম কোর্ট উল্টে দিয়েছিল সেই রায়।  শীর্ষ আদালতের যুক্তি, বিচারপতিরা কোনও আইন বদলে দিতে পারেন না। সেই কাজটি করতে পারে আইনসভ

সমকামিতা মামলা, পাঁচজনের দীর্ঘ লড়াইয়ের পরে এল জয়

শেষ আপডেট: 6 September 2018 07:00

দ্য ওয়াল ব্যুরো : ২০০৯ সালে দিল্লি হাইকোর্ট রায় দেয়, সমকামিতাকে অপরাধ বলে গণ্য করা যায় না।  কিন্তু চার বছরের মধ্যে সুপ্রিম কোর্ট উল্টে দিয়েছিল সেই রায়।  শীর্ষ আদালতের যুক্তি, বিচারপতিরা কোনও আইন বদলে দিতে পারেন না। সেই কাজটি করতে পারে আইনসভা। অর্থাৎ পার্লামেন্টের দুই কক্ষের সম্মতিতে বাতিল হতে পারে সেকশন ৩৭৭।  যাতে বলা হয়েছে, সমকামিতা প্রকৃতিবিরুদ্ধ।  তার শাস্তি ১০ বছরের জেল। সুপ্রিম কোর্ট ওই রায় দেওয়ার তিন বছর বাদে ফের আর্জি জানান এলজিবিটি কমিউনিটির পাঁচ সদস্য। তাঁদের একজন হলেন নবতেজ সিং জোহার।  বয়স ৫৯। ধ্রুপদী নৃত্যকলায় বিশেষ পারদর্শী। সঙ্গীত নাটক অ্যাকাডেমির পুরস্কার পেয়েছেন। আর একজনের নাম সুনীল মেহতা।  বয়স ৬৩। পেশায় সাংবাদিক। ম্যাক্সিম পত্রিকার ভারতীয় সংস্করণের সম্পাদক ছিলেন। দূরদর্শনের অনুষ্ঠানও পরিচালনা করেছেন। ৪৫ বছরের রিতু ডালমিয়া ছিলেন আরও এক আবেদনকারী। তিনি নামকরা শেফ। জন্ম কলকাতায়। টিভিতে ফুড শো পরিচালনা করেছেন। আর এক আবেদনকারীর নাম আমন নাথ। বয়স ৬১। নিমরানা চেন অব হোটেলের মালিক।  ইতিহাস ও স্থাপত্য নিয়ে বই লিখেছেন। কবিতাও লেখেন। আবেদনকারীদের মধ্যে সর্বকনিষ্ঠ হলেন আয়েশ কাপুর।  বয়স ২৩। অত্যন্ত ক্ষমতাশালী অভিনেত্রী। মাত্র নবছর বয়সে অমিতাভ-রানি মুখোপাধ্যায়ের ব্ল্যাক ছবিতে অভিনয় করেছিলেন। তাঁদের সমবেত চেষ্টার ফলেই সমকামিতা আইনি স্বীকৃতি পেল।

```