দ্য ওয়াল ব্যুরো : সম্ভবত বাবার পদাঙ্ক অনুসরণ করতে চলেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিংয়ের ছেলে মানবেন্দ্র সিং। ২০১৪ সালের লোকসভা ভোটে দলের টিকিট না পেয়ে যশবন্ত নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন। তখন তাঁকে দল বহিষ্কার করে। তাঁর ছেলে মানবেন্দ্র রাজস্থানের বিধায়ক।
রাজ্যে ভোট আর কয়েক মাসের মধ্যে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে তাঁর নির্বাচনকেন্দ্রে সভা করেছিলেন। লক্ষণীয়ভাবে মানবেন্দ্র সেখানে ছিলেন না। তিনি ২২ সেপ্টেম্বর আলাদা করে সমাবেশের ডাক দিয়েছেন। তা থেকেই অনেকের ধারণা হয়েছে, তিনি বিজেপি ছাড়তে চলেছেন ।
মানবেন্দ্র টুইট করে ২২ সেপ্টেম্বরের সভা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। তার নাম স্বাভিমান সভা। তাঁর বাবার ছবি সহ একটি পোস্টারেরও ছবি দিয়েছেন। তিনি এর মধ্যে জানিয়েছেন, কংগ্রেসে যোগ দেবেন না। তাই অনেকে ভাবছেন, তিনি নির্দল হিসাবে দাঁড়াবেন।
https://twitter.com/purohitvaibhav/status/1035221003444662272