Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শক্তিশালী টাইফুনে লণ্ডভণ্ড জাপান

দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার দুপুরে জাপানের শিকোকু দ্বীপে আছড়ে পড়েছিল টাইফুন জেবি। তার পরে ঝড় অগ্রসর হয়েছিল জাপানের প্রধান দ্বীপ হোনসুর দিকে। বুধবার টাইফুনের দাপটে বিপর্যস্ত পুরো জাপান। নিহত অন্তত ১১ জন। আহত অন্তত ৬০০ । গত ২৫ বছরে এত শক্তিশাল

শক্তিশালী টাইফুনে লণ্ডভণ্ড জাপান

শেষ আপডেট: 5 September 2018 10:06

দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার দুপুরে জাপানের শিকোকু দ্বীপে আছড়ে পড়েছিল টাইফুন জেবি। তার পরে ঝড় অগ্রসর হয়েছিল জাপানের প্রধান দ্বীপ হোনসুর দিকে। বুধবার টাইফুনের দাপটে বিপর্যস্ত পুরো জাপান। নিহত অন্তত ১১ জন। আহত অন্তত ৬০০ । গত ২৫ বছরে এত শক্তিশালী টাইফুনের কবলে পড়েনি জাপান। সরকার জানিয়েছে ঝড়ের গতিবেগ ঘন্টায় ১৭২ কিলোমিটার। জলোচ্ছ্বাস, বন্যা ও কাদার ধসের ভয়ে ১০ লক্ষ মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন। কয়েকশ ট্রেন, বিমান ও ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। বুধবার দুপুরে ওসাকা উপসাগরে একটি ট্যাংকার জলের স্রোতে ভেসে ব্রিজে ধাক্কা মারে। কিয়োটোয় রেলস্টেশনের প্ল্যাটফর্মের একটি অংশ ভেঙে পড়ে। হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন।  সরকার আবেদন জানিয়েছে, বিপদের সম্ভাবনা দেখলেই বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে চলে আসুন। এই পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রধানমন্ত্রী শিনজো আবে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন।   এর আগে ৯৩ সালে একবার জাপানে শক্তিশালী টাইফুন হানা দিয়েছিল। মারা গিয়েছিলেন ৪৮ জন। https://www.youtube.com/watch?v=SFwS1BovTPw

```