দ্য ওয়াল ব্যুরো : টানা ন’দিন বাড়তে বাড়তে সোমবার চার মেট্রো শহরে রেকর্ড ছুঁল পেট্রল, ডিজেলের দাম।
দিল্লিতে সোমবার এক লিটার পেট্রলের দাম ৭৯ টাকা ১৫ পয়সা, মুম্বইতে ৮৬ টাকা ৫৬ পয়সা, চেন্নাইতে ৮২ টাকা ২৪ পয়সা ও কলকাতায় ৮২ টাকা ৬ পয়সা।
ডিজেলের দাম দিল্লিতে ৭১ টাকা ১৫ পয়সা, মুম্বইতে ৭৫ টাকা ৫৪ পয়সা, চেন্নাইতে ৭৫ টাকা ১৯ পয়সা এবং কলকাতায় ৭৪ টাকা।
বর্ধিত দাম কার্যকর হয়েছে ৩ সেপ্টেম্বর ভোর ছটা থেকে ।
তেলের ওপরে বিভিন্ন রাজ্যে লেভি ভিন্নরকম। তাই এক রাজ্য থেকে অন্য রাজ্যে দামে ফারাক হয়। তেলের দাম বাড়ার পিছনে এখন দুটি কারণ দেখানো হচ্ছে। প্রথমত, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। দ্বিতীয়ত দেশের অভ্যন্তরে তেলের ওপরে চড়া হারে শুল্ক বসানো হয়েছে। এছাড়া টাকার দাম কমার জন্যও বেড়েছে পেট্রল ও ডিজেলের দাম।