Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

লোকসভায় বেগুসরাই থেকে প্রার্থী হচ্ছেন কানহাইয়া কুমার

দ্য ওয়াল ব্যুরো : আগামী লোকসভা ভোট বিহারের বেগুসরাই থেকে প্রার্থী হচ্ছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত ছাত্র কানহাইয়া কুমার। তিনি নিজে যে পার্টির সদস্য সেই সিপিআই তাঁকে প্রার্থী করবে বলে স্থির করেছে। সিপিআই নেতারা আরজেডি প্রধান লাল

লোকসভায় বেগুসরাই থেকে প্রার্থী হচ্ছেন কানহাইয়া কুমার

শেষ আপডেট: 3 September 2018 06:50

দ্য ওয়াল ব্যুরো : আগামী লোকসভা ভোট বিহারের বেগুসরাই থেকে প্রার্থী হচ্ছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত ছাত্র কানহাইয়া কুমার। তিনি নিজে যে পার্টির সদস্য সেই সিপিআই তাঁকে প্রার্থী করবে বলে স্থির করেছে। সিপিআই নেতারা আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের সমর্থন চেয়েছিলেন। লালু জানিয়েছেন, কানহাইয়াকে সমর্থন করতে তাঁর আপত্তি নেই।  কংগ্রেস, এনসিপি এবং অন্যান্য বিরোধী দলও তাঁকে সমর্থন করতে তৈরি। কানহাইয়া কুমারের বাড়ি বেগুসরাইয়ে। তাঁর বাবা কৃষক। মা অঙ্গনওয়াড়ি কর্মী। কানহাইয়া বলেন, বেগুসরাই থেকে ভোটে দাঁড়াতে আমার আপত্তি নেই।  কিন্তু দাঁড়াব কিনা তা আমার পার্টিই বলবে। তাঁকে এক সাংবাদিক প্রশ্ন করেন, আপনি এখন বেগুসরাইয়ের রাজনীতিতে এত সক্রিয় হয়ে উঠেছেন কেন? তিনি বলেন, আমি সারা দেশেই সক্রিয়। যেহেতু বেগুসরাই আমার জন্মস্থান, তাই এখানকার রাজনীতি নিয়ে আমার বিশেষ আগ্রহ আছে। সিপিআইয়ের বিহার রাজ্য সভাপতি সত্যনারায়ণ সিং বলেন, আমরা বামপন্থীরা চাই, কানহাইয়া কুমার বেগুসরাই থেকে প্রতিদ্বন্দ্বিতা করুক। লালুও বলেছেন, এই সিটটি কানহাইয়ার জন্য ছেড়ে দেবেন। কংগ্রেস ও অন্যান্য দলও তাঁকে সমর্থন করবে। ২০১৬ সালে জেএনইউ চত্বরে এক সভায় দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে কানহাইয়া কুমার এবং তাঁর দুই সহপাঠী উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্য গ্রেফতার হন। কিন্তু দুবছর তদন্ত করেও পুলিশ আদালতে তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি।

```