Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

ফুটপাথে গাড়ি তুলে দিলেন বিজেপি নেতার ছেলে, মৃত ২ শ্রমিক

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার রাতে জয়পুরে মাতাল হয়ে গাড়ি চালাচ্ছিলেন ভারত ভূষণ মিনা। তাঁর বাবা বদ্রি নারায়ণ মিনা রাজস্থানে বিজেপির বড় নেতা। গাড়ি আচমকা উঠে গেল ফুটপাথে। যাঁরা ফুটপাথে শুয়েছিলেন, তাঁদের মধ্যে চারজন গুরুতর আহত হলেন। দুজন পরে হাসপা

ফুটপাথে গাড়ি তুলে দিলেন বিজেপি নেতার ছেলে, মৃত ২ শ্রমিক

শেষ আপডেট: 1 September 2018 07:08

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার রাতে জয়পুরে মাতাল হয়ে গাড়ি চালাচ্ছিলেন ভারত ভূষণ মিনা। তাঁর বাবা বদ্রি নারায়ণ মিনা রাজস্থানে বিজেপির বড় নেতা। গাড়ি আচমকা উঠে গেল ফুটপাথে। যাঁরা ফুটপাথে শুয়েছিলেন, তাঁদের মধ্যে চারজন গুরুতর আহত হলেন। দুজন পরে হাসপাতালে মারা গিয়েছেন। পথচলতি লোকজন সঙ্গে সঙ্গে তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে । স্থানীয় থানার পুলিশ অফিসার নরেন্দ্র জানিয়েছেন, ভারত ভূষণ মিনার রক্তপরীক্ষা করে অ্যালকোহল পাওয়া গিয়েছে। গাড়িতে তাঁর কয়েকজন বন্ধু ছিলেন। তাঁরাও মদ্যপান করেছিলেন।  ভারত ভূষণ গাড়ির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে তুলে দেন। পুলিশ সেই এসইউভি গাড়িটি বাজেয়াপ্ত করেছে। ৩৫ বছর বয়স্ক ভারত ভূষণের বিরুদ্ধে মত্ত অবস্থায় বেপরোয়া গাড়ি চালানো ও খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। গাড়িটি ভারত ভূষণের বাবা বদ্রীনাথের নামে রেজিস্ট্রি করা হয়েছিল। তার পিছনে মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের গৌরব যাত্রার পোস্টারও লাগানো আছে। https://twitter.com/ANI/status/1035415992489263104

```