Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

বাহুবলী শিবরাজ, মধ্যপ্রদেশে ভোটের আগে নতুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো : কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন হবে মধ্যপ্রদেশে। তার আগে ভিডিও যুদ্ধে নেমেছে কংগ্রেস ও বিজেপি। বিগ বাজেটের ছবি 'বাহুবলী'-র আদলে মুখ্যমন্ত্রী শিবরাজ সিংকে নিয়ে ভিডিও তৈরি করেছে গেরুয়া ব্রিগেড।  তাতে দেখা যাচ্ছে, বাহুবলী শিব

বাহুবলী শিবরাজ, মধ্যপ্রদেশে ভোটের আগে নতুন ভিডিও

শেষ আপডেট: 31 August 2018 09:31

দ্য ওয়াল ব্যুরো : কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন হবে মধ্যপ্রদেশে। তার আগে ভিডিও যুদ্ধে নেমেছে কংগ্রেস ও বিজেপি। বিগ বাজেটের ছবি 'বাহুবলী'-র আদলে মুখ্যমন্ত্রী শিবরাজ সিংকে নিয়ে ভিডিও তৈরি করেছে গেরুয়া ব্রিগেড।  তাতে দেখা যাচ্ছে, বাহুবলী শিবরাজ সিংয়ের ভয়ে কংগ্রেসের রাহুল গান্ধী, কমলনাথ, দিগ্বিজয় সিং, সকলেই শিউরে উঠছেন। দুমিনিট ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, বাহুবলী সিনেমার অভিনেতা প্রভাসের মতো স্টান্ট দেখাচ্ছেন শিবরাজ। বাহুবলী সিনেমার ধাঁচে ডায়লগও বলছেন, আমি শিবরাজ সিং চৌহান। আমার কাজ মধ্যপ্রদেশের মানুষের সম্পদ ও সম্মান রক্ষা করা। তার জন্য প্রাণ দিতে হলেও তোয়াক্কা করি না। তারপর দেখা যাচ্ছে, শিবরাজ বাহুবলী ফিল্মের হিরোর মতোই কাঁধে এক বিশাল শিবলিঙ্গ তুলে নিলেন। শেষ দৃশ্যে দেখা যাচ্ছে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে লড়াই হচ্ছে শিবরাজের। তিনি অবধারিতভাবে জয়ী হচ্ছেন। ভিডিওয় জ্যোতিরাদিত্যর নাম দেওয়া হয়েছে ভাল্লাদেব। বাহুবলী ছবিতে ভিলেনের ওই নাম ছিল। https://www.youtube.com/watch?v=yTF3pdTQ93I কংগ্রেসের অভিযোগ বিজেপির কেউ ভিডিওটি তৈরি করেছে। অন্যদিকে বিজেপির দাবি, তাদের সঙ্গে ওই ভিডিওর সম্পর্ক নেই।  হয়তো কোনও আইটি কর্মী বিজেপিকে সমর্থন করে ভিডিও বানিয়ে থাকতে পারে। কংগ্রেস মুখপাত্র শোভা ওঝা বলেছেন, কিছুদিন পরেই বোঝা যাবে কে বাহুবলী আর কে ভাল্লাদেব। রাজ্যে বেকারত্বের হার যথেষ্ট বেশি, আইনশৃঙ্খলার অবস্থা খারাপ, চাষিরা ফসলের দাম পাচ্ছে না। এদিকে বিজেপি মানুষের মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য ওই ধরনের ভিডিও বাজারে ছেড়েছে।

```