Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেউ সরকারের সমালোচনা করলেই দেশদ্রোহী বলা যাবে না, মন্তব্য ল কমিশনের

দ্য ওয়াল ব্যুরো : ভারভারা রাও ও আরও চার সমাজকর্মীকে গ্রেফতার করা নিয়ে যখন দেশ জুড়ে ব্যাপক প্রতিবাদের মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার, তখন তার অস্বস্তি বাড়িয়ে দিল ল কমিশনের এক কনসাল্টিং পেপার।  তাতে স্পষ্ট বলা হয়েছে, কেউ সরকারের সমালোচনা করলেই তা

কেউ সরকারের সমালোচনা করলেই দেশদ্রোহী বলা যাবে না, মন্তব্য ল কমিশনের

শেষ আপডেট: 31 August 2018 07:07

দ্য ওয়াল ব্যুরো : ভারভারা রাও ও আরও চার সমাজকর্মীকে গ্রেফতার করা নিয়ে যখন দেশ জুড়ে ব্যাপক প্রতিবাদের মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার, তখন তার অস্বস্তি বাড়িয়ে দিল ল কমিশনের এক কনসাল্টিং পেপার।  তাতে স্পষ্ট বলা হয়েছে, কেউ সরকারের সমালোচনা করলেই তাকে দেশদ্রোহী বলা যাবে না।  এমনকী দেশদ্রোহিতার সংজ্ঞাও নতুন করে নির্ধারণ করতে চায় ল কমিশন। কনসালটেশন পেপারে বলা হয়েছে, কেউ সামগ্রিকভাবে সরকারের অথবা সরকারের কোনও নীতির সমালোচনা করলেই তাকে দেশদ্রোহী বলা যায় না। দেশে যদি ইতিবাচক সমালোচনার অধিকার না দেওয়া হয়, তাহলে পরাধীন ভারতের সঙ্গে বর্তমান ভারতের খুব সামান্যই তফাৎ থাকবে। কেউ যদি অতীতের কোনও ঘটনার সমালোচনা করে, তার কথায় যদি কেউ অসন্তুষ্ট হয়, তা হলেও তাকে শাস্তি দেওয়া যাবে না। কারণ তার বাকস্বাধীনতা আছে। যদি কেউ সশস্ত্র পথে সরকারকে উৎখাত করার জন্য উস্কানি দেয়, তখনই দেশদ্রোহিতার অভিযোগ আনা যাবে। ল কমিশন উল্লেখ করেছে, ব্রিটেন ১০ বছর আগেই দেশদ্রোহিতা সংক্রান্ত আইন বাতিল করে দিয়েছে। ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। এখানেও বাক স্বাধীনতা নিয়ে সরকার, স্বেচ্ছাসেবী সংগঠন, বিদ্বজ্জন, ছাত্র সবার মধ্যে আলোচনা হওয়া উচিত। তবেই সময়োপযোগী নীতি নির্ধারণ করা যাবে।

```