দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার আমস্টারডাম সেন্ট্রাল স্টেশনে দুজনকে ছুরি মারল এক দুষ্কৃতী। পুলিশ তাকে গুলি করেছে। দুই আহতকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। আততায়ীর পরিচয় নিয়ে জানতে চেষ্টা করছে পুলিশ।
গুলিবিদ্ধ দুষ্কৃতী ঠিক কতদূর আহত হয়েছে, বেঁচে আছে কিনা তা এখনও জানা যায়নি। সে কোনও জঙ্গি গোষ্ঠীর সদস্য হওয়া অসম্ভব নয়। গত কয়েক বছর ধরে দেখা গিয়েছে, জঙ্গিরা আর বিস্ফোরক বা আগ্নেয়াস্ত্র নিয়ে আক্রমণ করে না। সম্ভবত উন্নত অস্ত্র নিয়ে আক্রমণ করতে গেলে আগেভাগে ধরা পরে যাওয়ার ভয় থাকে। সেজন্য তারা কখনও গাড়ি চাপা দিয়ে মানুষ মারতে চেষ্টা করে। কখনও বা ছুরি নিয়ে হামলা করে। শুক্রবারেও জঙ্গিদেরই কেউ আমস্টারডামে হামলা চালিয়েছিল কিনা তদন্ত করে দেখা হচ্ছে।