Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

স্কুলে ঢুকে প্রিন্সিপালকে গুলি ছাত্রের

দ্য ওয়াল ব্যুরো : স্কুলে মারপিট করে বেড়াত সেই ক্লাস টেনের ছাত্র। সেই অভিযোগে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তাকে। বুধবার সেই ছেলে স্কুলে ঢুকে সিধে দেশি রিভলভার থেকে গুলি চালিয়ে দিল প্রিন্সিপালের মাথা লক্ষ করে। রাজস্থানের বিজনৌরের ঘটনা । স্

স্কুলে ঢুকে প্রিন্সিপালকে গুলি ছাত্রের

শেষ আপডেট: 30 August 2018 11:07

দ্য ওয়াল ব্যুরো : স্কুলে মারপিট করে বেড়াত সেই ক্লাস টেনের ছাত্র। সেই অভিযোগে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তাকে। বুধবার সেই ছেলে স্কুলে ঢুকে সিধে দেশি রিভলভার থেকে গুলি চালিয়ে দিল প্রিন্সিপালের মাথা লক্ষ করে। রাজস্থানের বিজনৌরের ঘটনা । স্কুল সূত্রে জানা গিয়েছে, স্কুল থেকে নাম কাটা যাওয়ার পরে বুধবার সকালে ছেলেটি মাকে নিয়ে প্রিন্সিপালের সঙ্গে দেখা করেছিল । দুজনে অনুনয়-বিনয় করছিল যাতে তাকে ফিরিয়ে নেওয়া হয়। কিন্তু প্রিন্সিপাল কড়া করে জানিয়ে দেন, ফেরত নেওয়ার প্রশ্নই নেই। পরে ছেলেটি একা ফের প্রিন্সিপালের ঘরে ঢোকে। প্রিন্সিপাল ভেবেছিলেন, সে হয়তো ট্রান্সফার সার্টিফিকেট নিতে এসেছে।  কিন্তু ছেলেটি দেশি রিভলভার থেকে গুলি চালায় প্রিন্সিপালের মাথা লক্ষ করে। প্রিন্সিপাল খুব জোর মাথা সরিয়ে নিতে পেরেছিলেন।  তাই বেঁচে গিয়েছেন। গুলি তাঁর কাঁধ ছুঁয়ে বেরিয়ে গিয়েছে। স্থানীয় হাসপাতালে তাঁকে ফার্স্ট এইড দেওয়া হয়। পরে তিনি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। ছেলেটি এখন পলাতক। পুলিশ জানিয়েছে, তার খোঁজ পেতে দেরি হবে না।

```