Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টোল প্লাজায় ভিআইপি, বিচারকদের জন্য বিশেষ লেন

দ্য ওয়াল ব্যুরো : দেশের প্রতিটি টোল প্লাজায় ভিআইপিদের জন্য তৈরি করতে হবে আলাদা লেন। সেই লেন কর্মরত বিচারকরাও ব্যবহার করতে পারবেন। ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। এদিন মাদ্রাজ হাইকোর্টে টোল প্লাজা নি

টোল প্লাজায় ভিআইপি, বিচারকদের জন্য বিশেষ লেন

শেষ আপডেট: 30 August 2018 06:10

দ্য ওয়াল ব্যুরো : দেশের প্রতিটি টোল প্লাজায় ভিআইপিদের জন্য তৈরি করতে হবে আলাদা লেন। সেই লেন কর্মরত বিচারকরাও ব্যবহার করতে পারবেন। ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। এদিন মাদ্রাজ হাইকোর্টে টোল প্লাজা নিয়ে একাধিক আবেদনের শুনানি হয়। তার মধ্যে একটি আবেদন ছিল এল অ্যান্ড টি কৃষ্ণগিরি-ওয়াল্লাজাপেট টোলওয়ে লিমিটেডের। তামিলনাড়ু স্টেট ট্রান্সপোর্ট লিমিটেডের ভিল্লুপুরম ও সালেম ডিভিশন যাতে ফি মিটিয়ে দেয় সেজন্য ওই সংস্থা কোর্টের দ্বারস্থ হয়েছিল। বিচারপতি হুলুওয়াদি জি রমেশ এবং বিচারপতি এম ভি মুরালিধরনের বেঞ্চ ওই আবেদন শোনে। বিচারপতিরা বলেন, ভিআইপি এবং কর্মরত বিচারকরাও অনেক সময় টোল প্লাজায় ১০-১৫ মিনিট অপেক্ষা করতে বাধ্য হন। ব্যাপারটা দুর্ভাগ্যজনক। এর পরেই অন্তর্বর্তী রায়ে বলা হয়, ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে প্রতিটি টোল প্লাজায় বিশেষ লেন তৈরী করতে হবে। সেই লেন দিয়ে ভিআইপি ও কর্মরত বিচারকরা বিনা বাধায় যাতায়াত করবেন। হাইকোর্ট সতর্ক করে বলেছে, সংশ্লিষ্ট কতৃর্পক্ষ যদি এই রায় অনুযায়ী ব্যবস্থা না নেয়, তা হলে শো-কজ নোটিশ দেওয়া হবে।

```