আকাশ নীল – শক্তি সুনীল’ ও অরুণ কুমার সরকার স্মারক বক্তৃতার আয়োজনে কবিতা আকাদেমি
দ্য ওয়াল ব্যুরো: শুধু মাত্র কবিতার আলাদা একটা আকাদেমি। এমন নজির গোটা বিশ্বেই বিরল।
পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বছর দু’য়েক আগেই গড়া হয়েছিল এমনই এক কবিতা আকাদেমি। সভাপতি কবি সুবোধ সরকার। দু’বছরের মধ্যেই বাংলার কবিত
শেষ আপডেট: 29 August 2018 11:09
দ্য ওয়াল ব্যুরো: শুধু মাত্র কবিতার আলাদা একটা আকাদেমি। এমন নজির গোটা বিশ্বেই বিরল।
পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বছর দু’য়েক আগেই গড়া হয়েছিল এমনই এক কবিতা আকাদেমি। সভাপতি কবি সুবোধ সরকার। দু’বছরের মধ্যেই বাংলার কবিতা ও সাহিত্য প্রেমী মানুষের মধ্যে প্রবল জনপ্রিয়তা পেয়েছে এই প্রতিষ্ঠান।
সেই কবিতা আকাদেমির উদ্যোগেই বুধবার নন্দন -৩ এ কবি অরুণ কুমার সরকার স্মৃতি স্মারক বক্তৃতা দেবেন অভিরূপ সরকার।
বৃহস্পতিবার বাংলা ভাষার অন্যতম উল্লেখযোগ্য দুই কবি সুনীল গঙ্গোপাধ্যায় ও শক্তি চট্টোপাধ্যায়কে স্মরণ করে বিশেষ এক অনুষ্ঠান করা হবে রবীন্দ্রসদন-নন্দন প্রাঙ্গণে। অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন দুই কবিজায়া স্বাতী গঙ্গোপাধ্যায় ও মীনাক্ষ্মী চট্টোপাধ্যায়। সঙ্গে হাজির থাকবেন শক্তি চট্টোপাধ্যায়ের কনা তিতি রায়। অনুষ্ঠানের সভামুখ্য সুবোধ সরকার।
অনুষ্ঠানে কবিতা পাঠ করবেন পিনাকী ঠাকুর, শ্রীজাত, স্বাগতা দাশগুপ্ত, অঞ্জনা চক্রবর্তী ও অভিজিৎ বেরা।
শক্তি-সুনীলের কবিতা নিয়ে গান পরিবেশন করবেন লোপামুদ্রা মিত্র।
কবিদের কবিতা আবৃত্তি করবেন পার্থ ঘোষ, ব্রততী বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র মিত্র, সুতপা বন্দ্যোপাধ্যায়। সঞ্চালনায় প্রণতি ঠাকুর।
