Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

বিশ্বে একজন অর্থনীতিবিদও নোটবন্দি সমর্থন করেননি, বললেন চিদম্বরম

দ্য ওয়াল ব্যুরো : কালো টাকার কারবারীদের শায়েস্তা করার জন্য ২০১৬ সালের ৮ নভেম্বর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার দিল্লিতে ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়নের সভায় তার তীব্র সমালোচনা করলেন প্রাক্তন অর্থমন্ত্রী

বিশ্বে একজন অর্থনীতিবিদও নোটবন্দি সমর্থন করেননি, বললেন চিদম্বরম

শেষ আপডেট: 29 August 2018 09:02

দ্য ওয়াল ব্যুরো : কালো টাকার কারবারীদের শায়েস্তা করার জন্য ২০১৬ সালের ৮ নভেম্বর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার দিল্লিতে ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়নের সভায় তার তীব্র সমালোচনা করলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম।  তাঁর প্রশ্ন, বিশ্বে একজন অর্থনীতিবিদের নাম করতে পারবেন যিনি নোটবন্দি সমর্থন করেছেন? তাঁর কথায়, যেদিন মোদী নোটবন্দির কথা ঘোষণা করছিলেন, সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রমনিয়াম ছিলেন কেরলে। তাঁকেও নোটবন্দির কথা জানানো হয়নি। প্রধান অর্থনৈতিক উপদেষ্টাই যদি কিছু না জানেন, তাহলে অর্থনীতির হাল কেমন বোঝাই যায়। সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পেরও সমালোচনা করেন চিদম্বরম। তিনি বলেন, আয়ুষ্মান ভারত এক বিমা নির্ভর প্রকল্প। বলা হচ্ছে, তাতে মানুষ উপকৃত হবে।  আমার মনে হয় না ওই মডেলে দেশের উপকার হতে পারে। আমাদের দেশে আরও বেশি হাসপাতাল তৈরি করা উচিত ছিল। আরও অনেক বেশি ডাক্তার, নার্স নিয়োগ করা দরকার ছিল । তবে দেশের ১৩০ কোটি মানুষের চিকিৎসা হত। চিদম্বরমের দাবি, মনমোহন সিংয়ের সময় অর্থনীতির অবস্থা অনেক ভালো ছিল। তাঁর কথায়, আমি দেখেছি, আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা পর্যন্ত নানা বিষয়ে মনমোহন সিংয়ের মতামত জানতে চাইতেন। তিনি যে সব পরামর্শই মানতেন তা নয়। কিন্তু মনমোহন সিংয়ের কথায় গুরুত্ব দিতেন।

```