দ্য ওয়াল ব্যুরো : ২০১৭-১৮ সালের আর্থিক বছরের রিপোর্টে রিজার্ভ ব্যাঙ্ক জানায়, বাতিল হওয়া নোটের ৯৯.৩ শতাংশই ফিরে এসেছে। তার পরে নতুন করে নোটবন্দি নিয়ে মোদী সরকারের সমালোচনায় নেমেছে বিরোধীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় টুইট করেছেন, ২০১৬ সালের ৮ নভেম্বর নোটবন্দি হওয়ার পরেই বুঝেছিলাম, এটা হল বিরাট জনবিরোধী পদক্ষেপ। এতে চাষি, অসংগঠিত ক্ষেত্রে কর্মী, ছোট ব্যবসায়ী ও মধ্যবিত্তরা ক্ষতিগ্রস্ত হবেন।
https://twitter.com/MamataOfficial/status/1034779449152036869
https://twitter.com/MamataOfficial/status/1034770766535905280
https://twitter.com/MamataOfficial/status/1034770763255971842
কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেন, বিশ্বের কোনও অর্থনীতিবিদ নোটবন্দিকে সমর্থন করেননি। বেশ কয়েকটি টুইট করে তিনি বলেছেন, রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্টে বোঝা গেল, কেন্দ্রীয় সরকার কেবল ১৩ হাজার কোটি টাকা নোটবন্দি করেছে। কিন্তু তার জন্য দেশকে মূল্য দিতে হয়েছে অনেক। মোট জাতীয় উৎপাদন কমেছে ১.৫ শতাংশ। তার মানে বছরে ক্ষতি ২.২৫ লক্ষ কোটি টাকা। ১০০ জনের বেশি মারা গিয়েছেন। ১৫ কোটি দিনমজুর কয়েক সপ্তাহ বেকার হয়ে থেকেছেন। বহু ছোট ও মাঝারি কারখানা বন্ধ হয়ে গিয়েছে। তাতে কোটি কোটি চাকরির সুযোগ নষ্ট হয়েছে।
https://twitter.com/PChidambaram_IN/status/1034708003474165760