Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

বুদ্ধিজীবীদের গ্রেফতার করা নিয়ে বিতর্ক, সুপ্রিম কোর্টে আবেদন, শুনানি শীঘ্র

দ্য ওয়াল ব্যুরো : মাওবাদীদের সঙ্গে যোগাযোগ আছে সন্দেহ থাকলেই কি কাউকে গ্রেফতার করা যায়? তার বিরুদ্ধে দেওয়া যায় সন্ত্রাসদমন আইন ইউএপিএ? মঙ্গলবার পুলিশ দেশের নানা প্রান্ত থেকে পাঁচ বুদ্ধিজীবীকে গ্রেফতার করার পরে এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অবি

বুদ্ধিজীবীদের গ্রেফতার করা নিয়ে বিতর্ক, সুপ্রিম কোর্টে আবেদন, শুনানি শীঘ্র

শেষ আপডেট: 29 August 2018 07:20

দ্য ওয়াল ব্যুরো : মাওবাদীদের সঙ্গে যোগাযোগ আছে সন্দেহ থাকলেই কি কাউকে গ্রেফতার করা যায়? তার বিরুদ্ধে দেওয়া যায় সন্ত্রাসদমন আইন ইউএপিএ? মঙ্গলবার পুলিশ দেশের নানা প্রান্ত থেকে পাঁচ বুদ্ধিজীবীকে গ্রেফতার করার পরে এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অবিলম্বে ধৃতদের মুক্তি দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছেন ইতিহাসবিদ রোমিলা থাপার ও অপর চার মানবাধিকার কর্মী। সেই আবেদনের ওপরে শুনানি হতে পারে বুধবারই। মহারাষ্ট্রের ভীমা কোরেগাওঁ অঞ্চলে দলিত সমাবেশকে কেন্দ্র করে হিংসা ছড়িয়ে পড়েছিল গত জানুয়ারিতে। পুলিশের সন্দেহ, সেই ঘটনার সঙ্গে মাওবাদীদের যোগ ছিল। মঙ্গলবার পুনে পুলিশ দিল্লি, ফরিদাবাদ, গোয়া, মুম্বই, রাঁচি ও হায়দরাবাদে ১০ জনের বাড়িতে হানা দেয়। গ্রেফতার করা হয় পাঁচজনকে।  তাঁরা হলেন ভারভারা রাও, সুধা ভরদ্বাজ, অরুণ ফেরেইরা, গৌতম নওলাখা এবং ভার্নন গঞ্জালেস। পুনে পুলিশে জয়েন্ট কমিশনার শিবাজি ভোদকে বলেন, ভীমা কোরেগাওঁয়ের ঘটনায় যুক্ত সন্দেহে আগে যাদের গ্রেফতার করা হয়েছিল, তাঁদের জেরা করে ভারভারা রাও ও অপর চারজনের নাম জানা গিয়েছে। ধৃতদের সমর্থনে সরাসরি এগিয়ে এসেছেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী।  তিনি টুইট করেছেন, ভারতে কেবল একটাই স্বেচ্ছাসেবী সংগঠন থাকবে। তার নাম আরএসএস। বাকি সব সংগঠন বন্ধ করে দাও।  সমর্থকদের জেলে পোর। কেউ অভিযোগ করলে সোজা গুলি করে দাও।  নতুন ভারতে আপনাকে স্বাগত। https://twitter.com/RahulGandhi/status/1034466583614238720 এর জবাবে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকার সময় বলেছিলেন, নকশালপন্থীরা সবচেয়ে বড় বিপদ। আর এখন কংগ্রেসের সভাপতি মাওবাদীদের সমর্থকদের হয়ে সওয়াল করছেন। ইতিহাসবিদ রামচন্দ্র গুহ বলেছেন, সরকারে কর্পোরেট সংস্থার যে দালালরা রয়েছে, তারা আদিবাসীদের জমি দখল করতে চায়। যারা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, তাঁদের গ্রেফতার করা হয়েছে। সাহিত্যিক অরুন্ধতী রায় বলেছেন, পুলিশ কবি, মানবাধিকারকর্মী, দলিত সংগঠনের নেতাদের বাড়িতে হানা দিয়েছে। কিন্তু যারা প্রকাশ্যে মানুষকে পিটিয়ে মারছে, তাদের সম্মান জানানো হচ্ছে।  দেশটা যে কোনদিকে যাচ্ছে, তা এই ঘটনা থেকে বোঝা যায়।

```