Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেহাত হচ্ছে সম্পত্তি, ভারতে ফিরতে মরিয়া বিজয় মালিয়া

দ্য ওয়াল ব্যুরো : পলাতক শিল্পপতি বিজয় মালিয়া ব্রিটেনের আদালতে আর্জি জানিয়েছেন, দয়া করে আমাকে ভারতে পাঠাবেন না। সেখানে জেলে আলো-হাওয়া ঢোকে না। ভারতের জেলে  থাকতে হলে আমি গুরুতর অসুস্থ হয়ে পড়ব। বাইরে একথা বললেও গোপনে তিনি নাকি ভারতে ফেরার জন্

বেহাত হচ্ছে সম্পত্তি, ভারতে ফিরতে মরিয়া বিজয় মালিয়া

শেষ আপডেট: 28 August 2018 06:24

দ্য ওয়াল ব্যুরো : পলাতক শিল্পপতি বিজয় মালিয়া ব্রিটেনের আদালতে আর্জি জানিয়েছেন, দয়া করে আমাকে ভারতে পাঠাবেন না। সেখানে জেলে আলো-হাওয়া ঢোকে না। ভারতের জেলে  থাকতে হলে আমি গুরুতর অসুস্থ হয়ে পড়ব। বাইরে একথা বললেও গোপনে তিনি নাকি ভারতে ফেরার জন্য জোর চেষ্টা চালাচ্ছেন। ভারতে তাঁর যত সম্পত্তি আছে, সব বেহাত হতে বসেছে। সেজন্য তিনি তড়িঘড়ি দেশে ফিরতে চান। বিজয় মালিয়াকে বিপদে ফেলেছে নতুন একটি আইন। তার নাম ফিউজিটিভ ইকনমিক অফেন্ডার্স ল।তাতে বলা হয়েছে, আর্থিক অপরাধ করে যারা বিদেশে পালিয়েছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।  সেই সম্পত্তি বিক্রি করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাওনা মিটিয়ে দেবে সরকার।  বিজয় মালিয়ার সম্পত্তি ইতিমধ্যে আটক করা হয়েছে। আর কিছুদিনের মধ্যে তা বাজেয়াপ্ত করা হতে পারে।  তখন আর তিনি সম্পত্তি ফিরে পাবেন না। তার আগেই তিনি দেশে ফিরতে চান। সেজন্য তিনি গোপনে গোয়েন্দাদের কাছে নানারকম প্রস্তাব পাঠাচ্ছেন। বিজয় মালিয়া এখন দেউলিয়া হয়ে যাওয়া কিংফিশার এয়ারলাইনসের মালিক। বিভিন্ন ব্যাঙ্ক থেকে ৯৯৯০.০৭ কোটি টাকা ঋণ নিয়ে তিনি বিদেশে পালিয়েছেন।

```