Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোটে দলের কৌশল ঠিক করতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ১০ ঘন্টার বৈঠকে মোদী, অমিত

দ্য ওয়াল ব্যুরো : চলতি বছরেই ভোট বিজেপি শাসিত ছত্তিসগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থানে। প্রতিটি রাজ্যেই সরকারবিরোধী মনোভাব প্রবল। ভোটের আগে বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর নিয়ে মঙ্গলবার বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভোটে দলের কৌশল ঠিক করতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ১০ ঘন্টার বৈঠকে মোদী, অমিত

শেষ আপডেট: 28 August 2018 07:04

দ্য ওয়াল ব্যুরো : চলতি বছরেই ভোট বিজেপি শাসিত ছত্তিসগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থানে। প্রতিটি রাজ্যেই সরকারবিরোধী মনোভাব প্রবল। ভোটের আগে বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর নিয়ে মঙ্গলবার বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সভাপতি অমিত শাহ। বৈঠক চলবে ১০ ঘন্টা। তাতে মূল আলোচনার বিষয় তিনটি। প্রথমত বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর দলের দুই শীর্ষ নেতার সামনে নিজেদের রিপোর্ট কার্ড পেশ করবেন। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প, বিশেষত ১২ টি প্রধান প্রকল্প রাজ্যে কতদূর রূপায়িত হয়েছে, তা জানানো হবে রিপোর্ট কার্ডে। অবশ্য শুধু রিপোর্ট কার্ড দেখেই অবশ্য নেতারা সন্তুষ্ট হবেন না।  আগামী কয়েকদিনের মধ্যে অমিত শাহ নিজে বিজেপি শাসিত রাজ্যগুলিতে গিয়ে দেখবেন, সত্যিই প্রকল্পগুলিতে কীরকম কাজ হয়েছে। দ্বিতীয়ত, আসন্ন বিধানসভা ভোট ও ২০১৯ সালের লোকসভা ভোটে বিভিন্ন রাজ্যে কী কৌশল অবলম্বন করা হবে, তা নিয়েও বৈঠকে আলোচনা হবে। তৃতীয়ত, কোন রাজ্যে কার সঙ্গে জোট বাঁধা যায়, তা নিয়েও আলোচনা হবে। মোদী ক্ষমতায় আসার পর থেকে প্রতি ছমাস অন্তর এই ধরনের মিটিং হয়।  তবে সামনে বিধানসভা ভোট থাকায় মঙ্গলবারের বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিজেপিতে এখন ১৫ জন মুখ্যমন্ত্রী এবং সাতজন উপমুখ্যমন্ত্রী আছেন। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী আছেন দুজন। এছাড়া গুজরাত, বিহার, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরায় একজন করে উপমুখ্যমন্ত্রী আছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী অটবিহারী বাজপেয়ীর প্রয়াণের পরে এই প্রথম বৈঠকে বসছে বিজেপি। সভার শুরুতে বাজপেয়ীর উদ্দেশে শ্রদ্ধা জানানো হবে।

```