Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

আর প্যারোল নয়, ৩০ অগাস্টের মধ্যে আত্মসমর্পণ করুন, নির্দেশ লালুকে

দ্য ওয়াল ব্যুরো : চিকিৎসার জন্য প্যারোলে মুক্ত আছেন আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব। দু’দফায় প্যারোলের মেয়াদ বাড়ানো হয়েছে। লালু চাইছেন, আর একদফা বাড়ানো হোক। কিন্তু আদালত জানিয়ে দিল, আর ছাড় নয়। ৩০ অগাস্টের মধ্যে আত্মসমর্পণ করতেই হবে লালুকে। মুম

আর প্যারোল নয়, ৩০ অগাস্টের মধ্যে আত্মসমর্পণ করুন, নির্দেশ লালুকে

শেষ আপডেট: 24 August 2018 09:06

দ্য ওয়াল ব্যুরো : চিকিৎসার জন্য প্যারোলে মুক্ত আছেন আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব। দু’দফায় প্যারোলের মেয়াদ বাড়ানো হয়েছে। লালু চাইছেন, আর একদফা বাড়ানো হোক। কিন্তু আদালত জানিয়ে দিল, আর ছাড় নয়। ৩০ অগাস্টের মধ্যে আত্মসমর্পণ করতেই হবে লালুকে। মুম্বইয়ের এক হাসপাতালে লালুর ফিসচুলা অপারেশন হয়েছে। তাঁর উকিল প্রভাত কুমার আদালতে জানিয়েছেন, এখনও তিনি পুরোপুরি সুস্থ নন। ডাক্তাররা তাঁকে জানিয়েছেন, তাঁর প্রস্টেট অপারেশন করতে হবে, কিডনি থেকে পাথর বার করতে হবে এবং চোখে ছানি অপারেশন করতে হবে। বিচারপতি অপরেশকুমার সিনহার নেতৃত্বে ঝাড়খণ্ড হাইকোর্টের বেঞ্চ জানিয়ে দেয়, লালুর এখন যে চিকিৎসা প্রয়োজন তা রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেই হতে পারে। পশুখাদ্য কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হয়ে ২৩ ডিসেম্বর থেকে বিরসা মুণ্ডা জেলে ছিলেন লালু। মাস দুয়েক পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য ১১ মে তাঁকে জামিন দেওয়া হয়। জামিনের সময়সীমা বাড়ানো হয় দু’বার। সেই মেয়াদ শেষ হয়েছে ২০ অগাস্ট।

```