Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চিনারা এখনও ডোকলামে আছে, দাবি রাহুলের

দ্য ওয়াল ব্যুরো : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ডোকলাম নিয়ে মাথা ঘামাচ্ছেন না। কিন্তু আমার কাছে যতদূর খবর, চিনারা এখনও সেখানে আছে। লন্ডনে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজের এক সভায় এইভাবে মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপত

চিনারা এখনও ডোকলামে আছে, দাবি রাহুলের

শেষ আপডেট: 24 August 2018 12:32

দ্য ওয়াল ব্যুরো : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ডোকলাম নিয়ে মাথা ঘামাচ্ছেন না। কিন্তু আমার কাছে যতদূর খবর, চিনারা এখনও সেখানে আছে। লন্ডনে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজের এক সভায় এইভাবে মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁর কথায়, ডোকলাম সংকট কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। ওই অঞ্চলে একটি বিশেষ প্রক্রিয়া চালু আছে। তারই পরিণতিতে ডোকলাম নিয়ে চিনের সঙ্গে আমাদের বিরোধ হয়েছে। কিন্তু মুশকিল হল, মোদী মনে করেন, ডোকলাম একটি বিচ্ছিন্ন ঘটনা। ২০১৭ সালে ভারত, ভুটান ও চিনের সংযোগস্থলে ডোকলাম অঞ্চলে একটি রাস্তা বানানোকে কেন্দ্র করে ভারত ও চিনের মধ্যে বিরোধ শুরু হয়।  ১৬ জুন চিনা সৈনিকরা অস্ত্রশস্ত্র, বুলডোজার ও রাস্তা তৈরির সরঞ্জাম নিয়ে ডোকলামে ঢুকে পড়ে। ভারতীয় সৈনিকরা দ্রুত সেখানে উপস্থিত হয়। ২৮ অগাস্ট ভারত ও চিন উভয়েই ঘোষণা করে, ডোকলাম থেকে সেনা সরিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু রাহুল বলেছেন, চিনা সেনারা চুপিসাড়ে ফিরে এসেছে ওই অঞ্চলে।

```