Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বন্ধন ব্যাঙ্কের জন্মদিন, পিএনবি হাউজিং ফিনান্স কে কি অধিগ্রহণ করতে চলেছে বন্ধন  

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবারেই তিন বছরের জন্মদিন পালন করছে কলকাতার বন্ধন ব্যাঙ্ক। আর এই দিনেই জানা গেল গৃহঋণ সংস্থা পিএনবি হাউজিং ফিনান্সের নিয়ন্ত্রণ নিতে পারে বাঙালি চন্দ্রশেখর ঘোষের এই প্রতিষ্ঠান। পিএনবি হাউজিং-এ অংশীদারিত্ব নেওয়ার জন্য

বন্ধন ব্যাঙ্কের জন্মদিন, পিএনবি হাউজিং ফিনান্স কে কি অধিগ্রহণ করতে চলেছে বন্ধন  

শেষ আপডেট: 22 August 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবারেই তিন বছরের জন্মদিন পালন করছে কলকাতার বন্ধন ব্যাঙ্ক। আর এই দিনেই জানা গেল গৃহঋণ সংস্থা পিএনবি হাউজিং ফিনান্সের নিয়ন্ত্রণ নিতে পারে বাঙালি চন্দ্রশেখর ঘোষের এই প্রতিষ্ঠান। পিএনবি হাউজিং-এ অংশীদারিত্ব নেওয়ার জন্য নগদ এবং স্টক দুটো মিলিয়ে প্রস্তাব দিতে পারে বন্ধন। সূত্রের খবর, এর জন্য ইতিমধ্যেই পিএনবির সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন বন্ধনের শীর্ষ কর্তারা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আওতাধীন সংস্থা পিএনবি হাউজিং ফিনান্স। তবে নীরব মোদী কেলেঙ্কারী এবং অনাদায়ী ঋণের ভারে এমনিতেই জর্জরিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। ফলে তারা চায় পিএনবি হাউজিং ফিনান্সে অংশীদারিত্ব কমাতে। অন্যদিকে এই সংস্থাকে নিজেদের আওতায় আনতে পারলে লাভবান হবে বন্ধন ব্যাঙ্ক। এর ফলে খুব সহজেই বাড়বে তার ঋণের পরিমান। রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী এই মাসের শেষের মধ্যেই ৪০ শতাংশে নামিয়ে আনতে হবে বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতাদের অংশীদারিত্ব। সূত্রের খবর, এখন অবধি এই লক্ষ্যমাত্রা থেকে বহুদূরে বন্ধন ব্যাঙ্ক। পিএনবি হাউজিংকে অধিগ্রহণ করতে পারলে অবশ্য খুব সহজেই এই লক্ষ্যে পৌঁছাতে পারবে তারা। তবে এখন অবধি এই নিয়ে কোনও মন্তব্য করেননি বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ। গত তিন বছরে অন্ধ্রপ্রদেশের মাইক্রোফিনান্স কেলেঙ্কারী, নোটবন্দী, কৃষক লোন মুকুবের মতো নানা ঘটনায় জর্জরিত দেশের অর্থনৈতিক সংস্থাগুলো। তবে এর তেমন কোনও প্রভাব পড়েনি বন্ধন ব্যাঙ্কের ওপরে। কিছুদিন আগেই আইসিআইসিআই ডিরেক্ট জানিয়েছে বছরে গড়ে প্রায় ৯০ শতাংশ হারে বেড়েছে বন্ধনের ব্যবসা।

```