Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চন্দ্রভাগা নদীতে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস, মৃত ১১, অলৌকিক রক্ষা শিশুর

দ্য ওয়াল ব্যুরো : তীর্থের পথে ফের দুর্ঘটনা।  মঙ্গলবার কাশ্মীরের কিশতয়ার জেলায় তীর্থযাত্রীদের গাড়ি উল্টে পড়ল চন্দ্রভাগা নদীতে। গাড়িটি যাচ্ছিল চণ্ডীমাতার মন্দিরে। দুর্ঘটনায় অন্তত ১১ জন মারা গিয়েছেন বলে পুলিশ আশঙ্কা করছে। অলৌকিকভাবে বেঁচে গিয়ে

চন্দ্রভাগা নদীতে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস, মৃত ১১, অলৌকিক রক্ষা শিশুর

শেষ আপডেট: 21 August 2018 06:26

দ্য ওয়াল ব্যুরো : তীর্থের পথে ফের দুর্ঘটনা।  মঙ্গলবার কাশ্মীরের কিশতয়ার জেলায় তীর্থযাত্রীদের গাড়ি উল্টে পড়ল চন্দ্রভাগা নদীতে। গাড়িটি যাচ্ছিল চণ্ডীমাতার মন্দিরে। দুর্ঘটনায় অন্তত ১১ জন মারা গিয়েছেন বলে পুলিশ আশঙ্কা করছে। অলৌকিকভাবে বেঁচে গিয়েছে এক পাঁচ বছরের শিশু। মাত্র ২৪ ঘন্টা আগেই ওই এলাকায় আর একটি দুর্ঘটনা হয়েছে। তীর্থযাত্রী বোঝাই একটি মিনিবাস যখন থাতরি থেকে কিশতয়ার যাচ্ছিল, রাস্তায় ধস নামে । একটি পাথরের চাঙড় পড়ে বাসের ওপরে । সাতজন ঘটনাস্থলে মারা গিয়েছেন । আহত হয়েছেন ১১ জন । চণ্ডীমাতার মন্দিরের উদ্দেশে তীর্থযাত্রা শুরু হয়েছে ২৫ জুলাই।  এখনও পর্যন্ত দেড় লক্ষ তীর্থযাত্রী দেবী দুর্গার মন্দিরে পুজো দিয়েছেন।  মঙ্গলবার যে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে সেটি কিশতিয়ার থেকে পেদ্দারের দিকে যাচ্ছিল।  যেখানে গাড়িটি চন্দ্রভাগা নদীতে পড়েছে, জায়গাটি কিশতিয়ার শহর থেকে ২৮ কিলোমিটার দূরে।

```