Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের কংগ্রেসের তহবিল সামলাবেন আহমেদ প্যাটেল

দ্য ওয়াল ব্যুরো : দীর্ঘদিন ধরে আহমেদ প্যাটেল ছিলেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব। সোনিয়া কংগ্রেস সভানেত্রীর পদ থেকে সরে গিয়েছেন। এবার তাঁকে দেওয়া হল কংগ্রেসের কোষাধ্যক্ষের পদ। আগে ওই পদে ছিলেন কংগ্রেসের অপর বিশিষ্ট

ফের কংগ্রেসের তহবিল সামলাবেন আহমেদ প্যাটেল

শেষ আপডেট: 21 August 2018 11:15

দ্য ওয়াল ব্যুরো : দীর্ঘদিন ধরে আহমেদ প্যাটেল ছিলেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব। সোনিয়া কংগ্রেস সভানেত্রীর পদ থেকে সরে গিয়েছেন। এবার তাঁকে দেওয়া হল কংগ্রেসের কোষাধ্যক্ষের পদ। আগে ওই পদে ছিলেন কংগ্রেসের অপর বিশিষ্ট নেতা মতিলাল ভোরা। এআইসিসির সাধারণ সম্পাদক অশোক গেহলোত বলেন, কোষাধ্যক্ষ হিসাবে তিনি যে অবদান রেখেছেন, দল তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। এর আগে ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত কংগ্রেসের কোষাধ্যক্ষের দায়িত্ব সামলেছেন আহমেদ প্যাটেল। ২০১৪ সালে কংগ্রেস ক্ষমতাচ্যুত হওয়ার পরে তহবিলের অবস্থা শোচনীয় হয়ে পড়ে। আহমেদ প্যাটেল পরিকল্পনা করেছেন, বাড়ি বাড়ি ঘুরে কংগ্রেসের জন্য চাঁদা তোলা হবে। সেই কাজে যুক্ত করা হবে কংগ্রেস কর্মীদের। কংগ্রেসে মঙ্গলবার আরও কয়েকটা অদলবদলের কথা জানা গিয়েছে। প্রাক্তন মন্ত্রী আনন্দ শর্মা দলের বিদেশ সংক্রান্ত দফতরের সভাপতি হয়েছেন। প্রাক্তন স্পিকার মীরা কুমারকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য করা হয়েছে। মাসখানেক আগেই কংগ্রেসের নতুন সভাপতি রাহুল গান্ধী বেশ কয়েকজন বর্ষীয়ান নেতাকে দলের শীর্ষ পদ থেকে সরিয়ে দেন। তাঁদের মধ্যে আছেন দিগ্বিজয় সিং, সুশীলকুমার সিন্ধে, জনার্দন দ্বিবেদী, সি পি যোশি। ওই নেতাদের বদলে নিজের ঘনিষ্ঠ লোকজনকে দলের নানা পদে এনেছেন রাহুল।

```