Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

দুরারোগ্য ব্রেন টিউমারে আক্রান্ত শিশু এখন সুস্থ, কারণ কি পোপের চুমু

দ্য ওয়াল ব্যুরো:  এ যেন আরও এক মোনিকা বেসরার গল্প। তবে মাদার টেরিজা নয়, এই কাহিনীর নায়ক পোপ ফ্রান্সিস। বছর তিনেক আগে আমেরিকার ফিলাডেলফিয়া শহরের মার্কেট স্ট্রিট অঞ্চল দিয়ে যাওয়ার সময় হঠাৎ এক বছর বয়সী জিয়ানা মাস্কিয়ান্তোনিয়োর কপালে চুমু খান

দুরারোগ্য ব্রেন টিউমারে আক্রান্ত শিশু এখন সুস্থ, কারণ কি পোপের চুমু

শেষ আপডেট: 20 August 2018 14:56

দ্য ওয়াল ব্যুরো:  এ যেন আরও এক মোনিকা বেসরার গল্প। তবে মাদার টেরিজা নয়, এই কাহিনীর নায়ক পোপ ফ্রান্সিস। বছর তিনেক আগে আমেরিকার ফিলাডেলফিয়া শহরের মার্কেট স্ট্রিট অঞ্চল দিয়ে যাওয়ার সময় হঠাৎ এক বছর বয়সী জিয়ানা মাস্কিয়ান্তোনিয়োর কপালে চুমু খান পোপ ফ্রান্সিস। তাঁর জানা ছিল না জিয়ানা ভুগছে দূরারোগ্য ব্রেন টিউমারে। এমনই এক টিউমার যার থেকে সুস্থ হওয়ার আশা প্রায় ছিলই না বলা চলে। ডাক্তাররা জানিয়েছিলেন হিস্টিওসাইটিসে ভুগছে জিয়ানা। রক্তের এই রোগের কারণেই তাঁর মস্তিষ্কে তৈরি হয়েছে বিরাট টিউমার। দীর্ঘদিন ধরে এই জন্য ফিলাডেলফিয়ার শিশু হাসপাতালে চিকিৎসা চলছিল তার। কিন্তু এর পরেই ঘটে আশ্চর্যজনক ঘটনা। পোপের চুমু খাওয়ার কিছুদিন পরেই মিলিয়ে যায় সেই টিউমার। জিয়ানা এখন সম্পূর্ণ সুস্থ। https://twitter.com/FoxNews/status/1031493026131177472 জিয়ানার পরিবার অবশ্য তাঁর এই সুস্থ হওয়ার জন্য পোপের চুমুর মিরাক্‌লের পাশাপাশি কৃতিত্ব দিচ্ছেন ফিলাডেলফিয়ার শিশু হাসপাতালে জিয়ানার চিকিৎসা করা দুই ডাক্তার আমিশ শাহ ও ফিলিপ স্টর্মকে। আর সেই কৃতজ্ঞতা থেকেই জিয়ানা ফাউন্ডেশনের নামে এই হাসপাতালে ৫০ হাজার ডলার দান করছেন জিয়ানার পরিবার । হাসপাতালের পেডিয়াট্রিক নিউরো-অঙ্কোলজিস্ট আমিশ শাহ জানাচ্ছেন, আশাতীত উন্নতি হয়েছে জিয়ানার। অন্য ডাক্তার, এই হাসপাতলেরই পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগের প্রধান স্টর্মও বেশ অবাক জিয়ানার এই উন্নতিতে। তাঁর বক্তব্য, চার মাস বয়সে জিয়ানার অপারেশনের সময়ে আমাদের একবারও মনে হয়নি ও আবার হেঁটে চলতে পারে। জিয়ানা ফাউন্ডেশনের জন্য আরও টাকা তোলার জন্য এগিয়ে এসেছে বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড জিমি চু। ১৯৯৮ সালে এমনই অলৌকিক ঘটনার দাবি করেছিলেন দক্ষিণ দিনাজপুরের মোনিকা বেসরা। দীর্ঘদিন পেটের টিউমারে ভোগা মোনিকা জানিয়েছিলেন তাঁর পেটের টিউমার সেরে গিয়েছে মাদার টেরিজার কাছে প্রার্থনা করে। পরে মাদার টেরিজার সেন্টহুড প্রাপ্তির বা বিউটিফিকেশনের জন্য ভ্যাটিকানও এই ঘটনার উল্লেখ করেছিল।

```