Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নীরব মোদী লন্ডনে আছেন, এতদিনে স্বীকার করল ব্রিটেন, প্রত্যর্পণ করতে অনুরোধ

দ্য ওয়াল ব্যুরো :  গত জুন মাসেই জানা গিয়েছিল, পিএনবি কেলেঙ্কারির নায়ক নীরব মোদী পালিয়ে লন্ডনে আশ্রয় নিয়েছেন। কিন্তু ব্রিটেনের সরকার সেকথা স্বীকার করল এতদিনে। তার পরেই তাঁকে ফেরত পাঠানোর জন্য ব্রিটিশ সরকারের কাছে আবেদন জানানো হয়েছে । নীরব ম

নীরব মোদী লন্ডনে আছেন, এতদিনে স্বীকার করল ব্রিটেন, প্রত্যর্পণ করতে অনুরোধ

শেষ আপডেট: 20 August 2018 07:33

দ্য ওয়াল ব্যুরো :  গত জুন মাসেই জানা গিয়েছিল, পিএনবি কেলেঙ্কারির নায়ক নীরব মোদী পালিয়ে লন্ডনে আশ্রয় নিয়েছেন। কিন্তু ব্রিটেনের সরকার সেকথা স্বীকার করল এতদিনে। তার পরেই তাঁকে ফেরত পাঠানোর জন্য ব্রিটিশ সরকারের কাছে আবেদন জানানো হয়েছে । নীরব মোদী ও তাঁর কাকা মেহুল চোকসি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ১৩ হাজার কোটি টাকা চুরি করেন। কেলেঙ্কারির কথা জানাজানি হতে চলতি বছরের গোড়ায় গা ঢাকা দেন। ফেব্রুয়ারিতে ইন্টারপোল তাঁর বিরুদ্ধে নোটিশ জারি করে।  মার্চে নিউ ইয়র্কের ম্যানহ্যাটন কোর্টে তিনি আবেদন করেন, তাঁকে যেন দেউলিয়া বলে ঘোষণা না করা হয়। তারপরেই পালিয়ে যান লন্ডনে । তাঁকে বন্দি করে ভারতে ফেরত পাঠানোর জন্য ভারতীয় হয় কমিশন মারফৎ অনুরোধ করা হয়েছে। অবশ্য অনুরোধ করলেই ব্রিটেন রাখবে এমন নাও হতে পারে।  ২০০২ সাল থেকে ভারত মোট ২৯ বার ব্রিটেনকে বন্দি প্রত্যর্পণের জন্য অনুরোধ করেছে। ন'বার অনুরোধ ফিরিয়ে দিয়েছে ব্রিটেন। পলাতক শিল্পপতি বিজয় মালিয়াকে দেশে ফেরানোর জন্য এখনও মামলা চলছে সেদেশের আদালতে ।

```