Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দু’দেশের শান্তি স্থাপন করেই বাজপেয়ীকে শ্রদ্ধা জানানো সম্ভব, বললেন ইমরান

দ্য ওয়াল ব্যুরো : ১৯৯৯ সালে দিল্লি থেকে লাহোর পর্যন্ত বাস নিয়ে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ভেবেছিলেন, পাকিস্তানের সঙ্গে শান্তি স্থাপন করা যাবে। কিন্তু পাকিস্তান তাঁর সৌজন্যের মূল্য দেয়নি।  তার কিছুদিন বাদেই কারগিলে সেনা ঢু

দু’দেশের শান্তি স্থাপন করেই বাজপেয়ীকে শ্রদ্ধা জানানো সম্ভব, বললেন ইমরান

শেষ আপডেট: 17 August 2018 07:20

দ্য ওয়াল ব্যুরো : ১৯৯৯ সালে দিল্লি থেকে লাহোর পর্যন্ত বাস নিয়ে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ভেবেছিলেন, পাকিস্তানের সঙ্গে শান্তি স্থাপন করা যাবে। কিন্তু পাকিস্তান তাঁর সৌজন্যের মূল্য দেয়নি।  তার কিছুদিন বাদেই কারগিলে সেনা ঢুকিয়ে দিয়েছিল। বাজপেয়ীর মৃত্যুর পরে সেই প্রতিবেশী দেশও স্বীকার করল, তিনি শান্তির ব্যাপারে আন্তরিক ছিলেন। তেহরিক ই ইনসাফ পার্টির নেতা ইমরান খান মন্তব্য করেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যদি শান্তি থাকে, তাই হবে বাজপেয়ীজির প্রতি শ্রদ্ধা জানানোর শ্রেষ্ঠ উপায়। ইমরান এক বিবৃতিতে বলেছেন, এই উপমহাদেশে বাজপেয়ী ছিলেন এক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব। ভারত ও পাকিস্তানের সম্পর্কের উন্নতির জন্য তিনি যে উদ্যোগ নিয়েছিলেন, তা মানুষ মনে রাখবে। একসময় তিনি যখন বিদেশমন্ত্রী ছিলেন, ভারত-পাকিস্তানের উন্নতির জন্য উদ্যোগ নেন। পরে প্রধানমন্ত্রী হয়েও তিনি শান্তিপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। তাঁর মৃত্যুতে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে শূন্যতা সৃষ্টি হল। পাকিস্তানের বিদেশ মন্ত্রক থেকে আর এক বিবৃতিতে বলা হয়েছে, বাজপেয়ীর মৃত্যুসংবাদ পেয়ে আমরা শোকাহত। তিনি ভারত-পাকিস্তান সম্পর্কের উন্নতি চেয়েছিলেন।

```