Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কথা কাটাকাটি থেকে মারপিট, নিহত অনাবাসী ব্যবসায়ী

দ্য ওয়াল ব্যুরো : গুরগাঁওয়ের অভিজাত ডিএলএফ ফেজ টু টাউনশিপের রাস্তা দিয়ে বৃহস্পতিবার হেঁটে আসছিলেন ৫০ বছর বয়সী অনাবাসী ব্যবসায়ী সোমু বাল্য। আমেরিকার টেক্সাসে তথ্যপ্রযুক্তি সংস্থা আছে তাঁর।  এক ব্যক্তিকে তিনি পথের হদিশ জিজ্ঞাসা করেন। তিনি পথ

কথা কাটাকাটি থেকে মারপিট, নিহত অনাবাসী ব্যবসায়ী

শেষ আপডেট: 17 August 2018 12:19

দ্য ওয়াল ব্যুরো : গুরগাঁওয়ের অভিজাত ডিএলএফ ফেজ টু টাউনশিপের রাস্তা দিয়ে বৃহস্পতিবার হেঁটে আসছিলেন ৫০ বছর বয়সী অনাবাসী ব্যবসায়ী সোমু বাল্য। আমেরিকার টেক্সাসে তথ্যপ্রযুক্তি সংস্থা আছে তাঁর।  এক ব্যক্তিকে তিনি পথের হদিশ জিজ্ঞাসা করেন। তিনি পথ দেখিয়ে দেন। কিন্তু সোমুর মনে হয়, ওই ব্যক্তি ইচ্ছা করে ভুল পথ দেখিয়ে দিচ্ছেন। এই নিয়ে শুরু হয় কথা কাটাকাটি। তা থেকে মারপিট। ওই ব্যক্তি ও তার দারোয়ান মিলে চড়াও হয় সোমুর ওপরে। বেদম মারধরে পথেই লুটিয়ে পড়েন সোমু। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ময়না তদন্তে জানা গিয়েছে, মারধরের ফলে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন । যে ব্যক্তির কাছে তিনি পথের সন্ধান চেয়েছিলেন, তার নাম প্রদীপ সিং।  বয়স ৪৬। তার দারোয়ানের নাম মানিক খোসলা।  বয়স ২৬। পুরো ঘটনাটির ছবি উঠেছে সিসিটিভিতে। পুলিশ সেই ফুটেজ সংগ্ৰহ করেছে। প্রদীপ ও মানিক দুজনকেই গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে সোমু গত ২৫ বছর আমেরিকায় আছেন। প্রতিবছর গরমের সময় ভারতে আসেন। বৃহস্পতিবার ছেলেকে সুইমিং পুলে পৌঁছে দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলেন। তখনই প্রদীপকে পথের হদিশ জিজ্ঞাসা করেন। তা থেকেই ঘটে যায় অঘটন।

```