দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা বললেন, বাজপেয়ী ইজ ভেরি ক্রিটিক্যাল। প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা খুব খারাপ। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। তার পরেই বদলে যায় বিজেপি অফিসের ছবি। বুধবার স্বাধীনতা দিবস উপলক্ষে বিজেপির দলীয় অফিস সাজানো হয়েছিল ফুল দিয়ে। খুব দ্রুত সেই উৎসবের সাজসজ্জা খুলে ফেলা হয়।
বাজপেয়ির বাড়ি ৬ এ কৃষ্ণমেনন মার্গের বাড়ির সামনে একটি মঞ্চ বাঁধতে দেখা যায়। এই দেখে মানুষের মধ্যে জল্পনা ছড়ায়, বাজপেয়ীর অবস্থা ঠিক কতদূর খারাপ। বিকাল সাড়ে পাঁচটা নাগাদ খবর আসে, তিনি আর নেই।