Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

নিন্দা করা সোজা, কোনও কিছু গড়ে তোলাই শক্ত, বিতর্কে মুখ খুললেন প্রধান বিচারপতি

দ্য ওয়াল ব্যুরো : মাস আষ্টেক আগে তাঁর বিরুদ্ধে রীতিমতো বিদ্রোহ ঘোষণা করেছিলেন চার বিচারপতি। তখন তিনি ছিলেন চুপ। কিন্তু বুধবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পরোক্ষে মুখ খুললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র।  তিনি বললেন, কোনও ব্যবস্

নিন্দা করা সোজা, কোনও কিছু গড়ে তোলাই শক্ত, বিতর্কে মুখ খুললেন প্রধান বিচারপতি

শেষ আপডেট: 15 August 2018 09:06

দ্য ওয়াল ব্যুরো : মাস আষ্টেক আগে তাঁর বিরুদ্ধে রীতিমতো বিদ্রোহ ঘোষণা করেছিলেন চার বিচারপতি। তখন তিনি ছিলেন চুপ। কিন্তু বুধবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পরোক্ষে মুখ খুললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র।  তিনি বললেন, কোনও ব্যবস্থার সমালোচনা করা, নিন্দা করা, তাকে ধ্বংস করা খুব সহজ কাজ। কিন্তু একটা ব্যবস্থার যথাযথ সংস্কার করে তাকে কাজ চালানোর উপযোগী বানিয়ে তোলাই শক্ত। গত ডিসেম্বরে কয়েকজন আইনজীবী অভিযোগ করেন, প্রধান বিচারপতি বিচার ব্যবস্থার দুর্নীতি নিয়ে এক মামলার শুনানিতে জোর করে যুক্ত হয়েছেন। তার মাস খানেকের মধ্যে সুপ্রিম কোর্টের চার প্রবীণ বিচারপতি সাংবাদিক বৈঠকে অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের পরিচালন ব্যবস্থায় গোলমাল আছে। বিভিন্ন সংবেদনশীল মামলায় বিচারের দায়িত্ব দেওয়া হচ্ছে অপেক্ষাকৃত তরুণ বিচারপতিদের। এতদিন বাদে পরোক্ষে সেই অভিযোগের জবাব দিয়ে প্রধান বিচারপতি বলেন, কোনও সিস্টেমে পরিবর্তন আনার কাজটা দায়িত্বের সঙ্গে করতে হয়। সেজন্য ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা ও ক্ষোভ-বিক্ষোভের উর্ধ্বে ওঠা প্রয়োজন।

```