Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নানা সুবিধা পেয়ে দেশে ফিরেছেন কয়েকশ বিজ্ঞানী, দাবি মন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো : আর ব্রেন ড্রেন নয় । উলটে এবার ব্রেন গেইন । ভারতে গবেষণার সুযোগ-সুবিধা না পেয়ে যে বিজ্ঞানীরা বিদেশে চলে গিয়েছিলেন, তাঁদের অনেকেই গত তিন-চার বছরে ফিরেছেন দেশে। আগামী দিনে ফিরবেন আরও অনেকে । সোমবার এমন দাবি করেছেন কেন্দ্রীয় ব

নানা সুবিধা পেয়ে দেশে ফিরেছেন কয়েকশ বিজ্ঞানী, দাবি মন্ত্রীর

শেষ আপডেট: 13 August 2018 09:33

দ্য ওয়াল ব্যুরো : আর ব্রেন ড্রেন নয় । উলটে এবার ব্রেন গেইন । ভারতে গবেষণার সুযোগ-সুবিধা না পেয়ে যে বিজ্ঞানীরা বিদেশে চলে গিয়েছিলেন, তাঁদের অনেকেই গত তিন-চার বছরে ফিরেছেন দেশে। আগামী দিনে ফিরবেন আরও অনেকে । সোমবার এমন দাবি করেছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হর্ষবর্ধন প্রসাদ । এদিন উপ্পল অঞ্চলে সেন্টার ফর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং অ্যান্ড ডায়গনস্টিকের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করে মন্ত্রী বলেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে লোকে ব্রেন ড্রেনের কথা বলত। কিন্তু এখন ব্রেন গেইনের কথা বেশি শোনা যায়। গত তিন-চার বছরে কয়েকশ বিজ্ঞানী দেশে ফিরেছেন। কারণ তাঁরা দেখেছেন, দেশে বিজ্ঞান গবেষণার পরিবেশ এখন অনেক উন্নত। এখানে অনেক আধুনিক গবেষণাগার তৈরি হয়েছে, সরকার বিজ্ঞানীদের কথা শুনছে, নতুন নতুন আইডিয়া গ্রহণ করছে। এখন খুব আনন্দের সময়। নরেন্দ্র মোদীর সম্পর্কে হর্ষ বর্ধন বলেন, তিনি ২০২২ সালের মধ্যে নতুন ভারত গড়ে তুলতে চান। এই লক্ষে সর্বশক্তি দিয়ে কাজ করে চলেছেন।  বিভিন্ন বৈজ্ঞানিক প্রতিষ্ঠান ও গবেষণায় তিনি জোর দেন সর্বাধিক।  তিনি বিজ্ঞানীদের জন্য যে সুযোগ করে দিয়েছেন তাতে তাঁরা আগামী দিনে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ থাকবেন।

```