দ্য ওয়াল ব্যুরো : তামিলনাড়ুর খালের জলে মিলল ফরাসি পর্যটকের আধপোড়া দেহ। পুলিশ দেহটি জল থেকে তোলার কিছুক্ষণ পরেই থানায় এসে ধরা দিল খুনি। সে পুলিশকে বলেছে, নিহত পর্যটকের সঙ্গে তার সমকামী সম্পর্ক ছিল। কয়েকদিন আগে দুজনে মদ খেয়ে ঝগড়া করে। তখনই সে রাগের মাথায় খুন করে ফেলে পর্যটককে। তারপর দেহে আগুন লাগিয়ে দেয়। আধপোড়া দেহটি চটে মুড়ে ফেলে দেয় উল্লিকোট্টাই খালে।
নিহত পর্যটকের নাম পিয়েরে বতিয়ার। বয়স ৫০। খুনির নাম তিরুমুরুগন। বয়স ২৯। তার আমন্ত্রণে গত ৫ অগাস্ট এভিকোট্টাইতে আসেন বতিয়ার। কিছুদিনের মধ্যে তিনি খুন হয়ে যান। পুলিশ তাঁর পাসপোর্টটি উদ্ধার করেছে।