Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

যোগেন খাওয়াচ্ছেন নৈশভোজ, 'যো' দিলেন ছবি

দ্য ওয়াল ব্যুরো: নেমন্তন্ন তো প্রায় সকলেই করেন। কেউ কেউ সে জন্য দেন বহুমূল্য কার্ডও। কিন্তু এই কার্ড শুধু কার্ড নয়। অমূল্য শিল্পকর্ম। মহার্ঘও বটে। দিল্লিতে তাঁর বাড়িতে বৃহস্পতিবারে নৈশভোজে নিমন্ত্রণ করছেন এক তৃণমূলের সাংসদ। দলেরই অন্য সাংস

যোগেন খাওয়াচ্ছেন নৈশভোজ, 'যো' দিলেন ছবি

শেষ আপডেট: 9 August 2018 14:57

দ্য ওয়াল ব্যুরো: নেমন্তন্ন তো প্রায় সকলেই করেন। কেউ কেউ সে জন্য দেন বহুমূল্য কার্ডও। কিন্তু এই কার্ড শুধু কার্ড নয়। অমূল্য শিল্পকর্ম। মহার্ঘও বটে। দিল্লিতে তাঁর বাড়িতে বৃহস্পতিবারে নৈশভোজে নিমন্ত্রণ করছেন এক তৃণমূলের সাংসদ। দলেরই অন্য সাংসদ নেতাকর্মীদের। নিমন্ত্রিত সাংবাদিকরাও। কিন্তু আসল গল্প সেটা নয়। এ এমন কার্ড যেটা চাইলে অতিথিরা ফ্রেমবন্দী করে টাঙিয়ে রাখতে পারেন বাড়ির দেওয়ালে। নিশ্চয় তাঁরা করবেন না, কিন্তু ইচ্ছে করলে কোনও শিল্পপ্রেমীর হাতে তুলে দিলে অর্থপ্রাপ্তিও মন্দ হত না। তৃণমূলের এই সাংসদের নাম যোগেন চৌধুরী। সাংসদ হওয়ার অনেক আগে থেকে তিনি এই দেশের এক বরেণ্য চিত্রশিল্পী। শিল্পমোদীরা বহুমূল্যে কেনেন তাঁর আঁকা ছবি। সেই যোগেন চৌধুরীর নেমন্তন্নর কার্ডে শিল্পের ছোঁয়া থাকবে না তা আবার হয় নাকি? ছাপা কার্ডের ওপরে যোগেন তাই নিজেই এঁকে দিয়েছেন। প্রত্যেক আমন্ত্রিতর জন্য আলাদা আলাদা ছবি। পাশে তাঁর সেই বিখ্যাত স্বাক্ষর ‘যো’। স্বভাবতই, এই কার্ড পেয়ে উল্লসিত অনেকেই। কেউ কেউ তার ছবি তুলে গর্বভরে পোস্টও করছেন ফেসবুকে। তৃণমূলের অনেকেরই মনে পড়ছে, দিল্লিতে সাংসদ বা কেন্দ্রীয় মন্ত্রী  থাকাকালীন নববর্ষের নিমন্ত্রণের কার্ডে এমন আন্তরিক ছবি এঁকে দিতেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়।

```