আরব থেকে ধৃত লেথপোরা হামলায় অভিযুক্ত ও ফেরার জঙ্গি নিসার আহমেদ
দ্য ওয়াল ব্যুরো: জইশ জঙ্গি নিসার আহমেদ তান্ত্রেকে গ্রেফতার করা হয়েছে বলে খবর মিলেছে এনআইএ সূত্রে। ২০১৭ থেকে ফেরার এই জঙ্গি কাশ্মীরের লেথপোরায় সিআরপিএফ শিবিরে জঙ্গিহানায় অভিযুক্ত ছিল। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ জানিয়েছে, আরব থেকে ধরা গিয়েছ
শেষ আপডেট: 2 April 2019 19:49
দ্য ওয়াল ব্যুরো: জইশ জঙ্গি নিসার আহমেদ তান্ত্রেকে গ্রেফতার করা হয়েছে বলে খবর মিলেছে এনআইএ সূত্রে। ২০১৭ থেকে ফেরার এই জঙ্গি কাশ্মীরের লেথপোরায় সিআরপিএফ শিবিরে জঙ্গিহানায় অভিযুক্ত ছিল। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ জানিয়েছে, আরব থেকে ধরা গিয়েছে এই কুখ্যাত জঙ্গিকে।
চলতি বছরের ১ ফেব্রুয়ারি ভারত থেকে আরবে পালিয়ে গিয়েছিল নিসার। জইশ কম্যান্ডর নুর তান্ত্রের ছোটো ভাই নিসারকে মার্চ মাসের ৩১ তারিখ দেশে নিয়ে আসা হয়েছে বলে খবর। এখন তার জেরা পর্ব চলছে এনআইএ-র দফতরে।
২০১৭ সালের ৩০ ডিসেম্বর রাতে কাশ্মীরের লেথপোরার সিআরপিএফ শিবিরে হামলা করেছিল জইশ জঙ্গিরা। পাঁচ জন জওয়ান শহিদ হন। এনকাউন্টারে নিহত হয় তিন জঙ্গি। তদন্তে নেমে এনআইএ চিহ্নিত করে ফারদিন আহমেদ খান্দে, মানজ়ুর বাবা এবং আবদুল শাকুরকে। ফারদিন এবং মানজ়ুর কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা, আবদুল পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটের।
ঘটনার দু'বছর পরে, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে এনআইএ এই ঘটনায় যুক্ত অভিযোগে এক জইশ জঙ্গিকে গ্রেফতার করে। ফয়াজ় আহমেদ মাগরে নামের ওই ধৃতের বিরুদ্ধে অভিযোগ ছিল, লেথপোরায় হামলার আগে সে জইশ জঙ্গিদের আশ্রয় দিয়েছিল। তাকে জেরা করেই সূত্র মেলে নিসার আহমেদকে ধরার।