২০১৩ ধুলে দাঙ্গার ঘটনায় অভিযুক্ত ২১ জনকে বেকসুর খালাস, প্রমাণের অভাবে 'রায়' আদালতের
দ্য ওয়াল ব্যুরো: ৮ বছর আগে মহারাষ্ট্রের ধুলে শহরে ঘটে যাওয়া দাঙ্গার (Dhule Riots) ঘটনায় অভিযুক্ত ২১ জনকে বেকসুর খালাস করল মুম্বইয়ের সেশন কোর্ট (Mumbai season Court)। কোনও প্রত্যক্ষদর্শীকে আদালতে পেশ করতে পারেনি পুলিশ। প্রমাণের অভাবে তাই ২১
শেষ আপডেট: 5 November 2021 06:38
দ্য ওয়াল ব্যুরো: ৮ বছর আগে মহারাষ্ট্রের ধুলে শহরে ঘটে যাওয়া দাঙ্গার (Dhule Riots) ঘটনায় অভিযুক্ত ২১ জনকে বেকসুর খালাস করল মুম্বইয়ের সেশন কোর্ট (Mumbai season Court)। কোনও প্রত্যক্ষদর্শীকে আদালতে পেশ করতে পারেনি পুলিশ। প্রমাণের অভাবে তাই ২১ জনকে মুক্ত করল আদালত।
২০১৩ সালের জানুয়ারি মাসে মহারাষ্ট্রের ধুলে শহরের এক রেস্টুরেন্টে বিল পরিশোধ করাকে কেন্দ্র করে দাঙ্গার সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশের গুলিতে ৬ জনের মৃত্যু ঘটেছে। এমনকি বহু মানুষ আহত হয়। তার মধ্যে বেশিরভাগই পুলিশ কর্মী। এই ঘটনায় আজাদ নগর পুলিশ দুটি এফআইআর দায়ের করে।
প্রথম এফআইআর-এর ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ২১ জনকে পরে শনাক্ত করে ও গ্রেফতার করে। এঁদের মধ্যে বেশিরভাগই শ্রমিক। কিন্তু দ্বিতীয় এফআইআর-এর কোনও চার্জশিট এখনও জমা দিতে পারেনি পুলিশ।
আরও পড়ুন:
আদি শঙ্করাচার্যের সমাধি উন্মোচনে কেদারনাথে মোদী: দেশজুড়ে সমৃদ্ধ হচ্ছে আধ্যাত্মবাদ
এই ২১ জনের বিরুদ্ধে চলা ট্রায়ালে পুলিশ তিনজন প্রত্যক্ষদর্শীকে হাজির করে। কিন্তু পরে এরা প্রত্যেকেই ঘটনায় পুলিশের বক্তব্যের বিরোধিতা করেন। সেই অর্থে পুলিশ নতুন কোনও প্রত্যক্ষদর্শী পেশ করতে পারেনি। এমনকি এই ঘটনার তদন্তে থাকা পুলিশ অফিসারও মারা যান।
এই মর্মে আদালত জানায়, 'বাদী পক্ষের তরফে কোনও সাক্ষী পেশ করা হয়নি। এমনকি ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীদেরও কোনও পরীক্ষা করা হয়নি। ও ঘটনায় জড়িত ছিল প্রায় ৩-৪ হাজার মানুষ। তারমধ্যে ২১ জন পরিচিত ও বাকি অপরিচিতদের নামে এফআইআর দায়ের করা হয়। তবে এই ২১ জনের বিরুদ্ধে কোনও রকম প্রমাণ পেশ করতে পারেনি বাদী পক্ষ।'
দীর্ঘদিন মুম্বইয়ের সেশন কোর্টে এই মামলার শুনানি চলে। কিন্তু সেই ট্রায়ালে অভিযুক্তদের বিরুদ্ধে বাদী পক্ষের তরফে কোনও রকম প্রমাণ পেশ করতে না পারায় কোর্ট এই চূড়ান্ত সিদ্ধান্তে এসেছে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'