Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

ব্রোঞ্জের পাত্রে মিলল দু হাজার বছরের পুরনো মদ

দ্য ওয়াল ব্যুরো: ব্রোঞ্জের হালকা হলুদ রঙের তরল। দুহাজার বছর ধরে সেটি রাখা রয়েছে ওই পাত্রের মধ্যে। উবে যায়নি। শুকিয়ে যায়নি। তরলের গন্ধ শুঁকে বিশেষজ্ঞদের মনে হয়েছে সেটি ওয়াইন। মঙ্গলবার মধ্য চিনের হেনান প্রদেশে একটি প্রাচীন সমাধি থেকে পাওয়া গে

ব্রোঞ্জের পাত্রে মিলল দু হাজার বছরের পুরনো মদ

শেষ আপডেট: 6 November 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: ব্রোঞ্জের হালকা হলুদ রঙের তরল। দুহাজার বছর ধরে সেটি রাখা রয়েছে ওই পাত্রের মধ্যে। উবে যায়নি। শুকিয়ে যায়নি। তরলের গন্ধ শুঁকে বিশেষজ্ঞদের মনে হয়েছে সেটি ওয়াইন। মঙ্গলবার মধ্য চিনের হেনান প্রদেশে একটি প্রাচীন সমাধি থেকে পাওয়া গেছে ওই ওয়াইনের বোতল। নেহাত কম নয় তার পরিমাণ। পুরো সাড়ে তিন লিটার। মদ পুরনো হলে তার দাম বাড়ে। কিন্তু তা পান করে দেখার ঝুঁকি কে নেবে, সেটাই এখন দেখার। তরলটি সত্যি ওয়াইন কি না, হলে তাতে অ্যালকোহলের ভাগ কত ইত্যাদি জানতে সেটিকে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন ইনস্টিটিউট অফ কালচারাল রেলিকস অ্যান্ড আর্কেওলজির প্রধান শি জিয়াঝেন। মদটি পশ্চিম হ্যান বংশের রাজত্বের সময়কার বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। কিন্তু তরলটি কী ভাবে উবে না গিয়ে রয়ে গেছে এটিই বিস্ময়ের। সংবাদসংস্থা জিনহুয়া জানিয়েছে, ওই সমাধি থেকে বুনো রাজহাঁসের আকারের একটি প্রদীপও পাওয়া গেছে। যাঁর সমাধি তাঁর দেহাংশও রয়েছে সমাধিটিতে। এর আগেও বহু প্রাচীন মদের পাত্র পাওয়া গেছে চিনে। সেই সব মদ ভাত থেকে তৈরি, নানা অনুষ্ঠানে সেগুলি পান করার প্রচলন ছিল। ২০১০ সালে এক জায়গায় খননকাজ চলার সময় একবাটি স্যুপও পাওয়া গেছিল। তার বয়স ছিল ২৪০০ বছর!   The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

```