Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২০০টি ট্রেন বাতিল! টানা ৩দিন ভোগান্তি হাওড়া-বর্ধমান কর্ড লাইনে

একাধিক লোকাল ট্রেনের পাশাপাশি বাতিলের তালিকায় রয়েছে শান্তিনিকেতন, কবিগুরু, শিয়ালদহ-রামপুরহাট মা তারা, শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি, হুল,  শিয়ালদহ-সিউড়ি ইন্টারসিটি মেমু  এবং গণদেবতা এক্সপ্রেস।

২০০টি ট্রেন বাতিল! টানা ৩দিন ভোগান্তি হাওড়া-বর্ধমান কর্ড লাইনে

ফাইল ছবি।

শেষ আপডেট: 12 November 2024 12:53

দ্য ওয়াল ব্যুরো: আগামী বৃহস্পতিবার থেকে টানা ৩দিন বাতিল থাকবে ২০০টি ট্রেন। লোকালের পাশাপাশি প্যাসেঞ্জার এবং কিছু এক্সপ্রেস ট্রেনও বাতিল করল রেল। 

রেল সূত্রে জানানো হয়েছে, যাত্রী সাধারণের সুবিধার্থে হাওড়া-বর্ধমান কর্ড শাখায় ইন্টারলকিংয়ের কাজ হবে। সেই কারণেই সংশ্লিষ্ট রুটে ১৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু দুরপাল্লার ট্রেনের গতিপথ আংশিক বদল করা হয়েছে।

রেল সূত্রে জানানো হয়েছে, এতদিন বাঁকুড়া থেকে বর্ধমানের সঙ্গে সরাসরি কোনও ট্রেন চলত না। ফলে আসানসোল হয়ে অনেকখানি ঘুরপথে বাঁকুড়ায় পৌঁছতে হত। এবার  হাওড়া-বর্ধমান কর্ড শাখার মশাগ্রাম স্টেশন রেল পথে সরাসরি বাঁকুড়ার সঙ্গে সংযুক্ত করা হয়েছে। ইতিমধ্যে পরিকাঠামোর কাজ শেষ। এবার ইন্টারলকিংয়ের কাজ হবে। সেকারণেই 
 ১৪ থেকে ১৭ নভেম্বর একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত। 

দক্ষিণপূর্ব রেলওয়ের দাবি, টানা ৩দিন একাধিক ট্রেন বাতিলের ফলে হয়তো কিছুটা ভোগান্তি হবে ঠিকই তবে ইন্টারলকিংয়ের কাজ সম্পূর্ণ হলে যাত্রীরা দীর্ঘমেয়াদে লাভবান হবেন। 

একাধিক লোকাল ট্রেনের পাশাপাশি বাতিলের তালিকায় রয়েছে শান্তিনিকেতন, কবিগুরু, শিয়ালদহ-রামপুরহাট মা তারা, শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি, হুল,  শিয়ালদহ-সিউড়ি ইন্টারসিটি মেমু  এবং গণদেবতা এক্সপ্রেস। একইভাবে হাওড়া থেকে দূরপাল্লার বেশ কিছু ট্রেন মেন শাখা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ওই তিনদিন। 


```