
শেষ আপডেট: 7 March 2023 15:30
দ্য ওয়াল ব্যুরো: একই বাড়িতে থাকতে দিত না সৎ মা। সেই নিয়ে রাগ ছিলই। তারপর ফের নতুন করে অশান্তি বাঁধে। তারপরেই রাগের মাথায় বাবাকে খুন করে সৎ মাকে ধর্ষণ করল যুবক (Rapes Step-Mother)।
নৃশংস ঘটনাটি ঘটেছে ওড়িশার জয়পুর জেলায় গত রবিবার। পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই সৎ ছেলেকে একসঙ্গে থাকতে দিত না মা। সেই নিয়ে সৎ মায়ের উপর এমনিতেই ক্ষিপ্ত ছিল ওই যুবক। গত রবিবার বাবার বাড়িতে যায় সে। সৎ মায়ের সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করে। অশান্তি থামাতে পুরো বিষয়টিতে হস্তক্ষেপ করেন যুবকের বাবা।
কিন্তু তাতে ঝামেলা থামার বদলে আরও বেড়ে যায়। রাগের মাথায় ৬৫ বছরের বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে যুবক (man kills father)। এরপর সৎ মাকে ধর্ষণ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে।
সৎ ছেলের নামে থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা মহিলা। সোমবার অভিযুক্তকে আটক করেছে পুলিশ। প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঠিক কী কারণে অভিযুক্ত এমন কাজ করল, তা খতিয়ে দেখছে পুলিশ।
সমকামী সম্পর্কে জটিলতা, নারীকে বিয়ে করতে চেয়ে পুরুষ সঙ্গীকে খুন করল গে যুবক