Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কুড়ির তরুণী হাবুডুবু খাচ্ছেন সাতাত্তরের বৃদ্ধের প্রেমে! শিগগিরই পাতবেন সংসারও

দ্য ওয়াল ব্যুরোঃ খাতায় কলমে বয়স বাড়ে বাড়ুক না, মনের তাতে থোড়াই কেয়ার! মনের টান তো আর বয়সের ধার ধারে না। তাই সাতাত্তর বছরের প্রৌঢ়ের প্রেমে পড়তে বাধেনি বছর কুড়ির তরুণীর। তাঁদের এই প্রেম কাহিনি সোশ্যাল মিডিয়ার সুবাদে এখন ছড়িয়ে পড়েছে লোকের মুখে

কুড়ির তরুণী হাবুডুবু খাচ্ছেন সাতাত্তরের বৃদ্ধের প্রেমে! শিগগিরই পাতবেন সংসারও

শেষ আপডেট: 6 December 2021 13:10

দ্য ওয়াল ব্যুরোঃ খাতায় কলমে বয়স বাড়ে বাড়ুক না, মনের তাতে থোড়াই কেয়ার! মনের টান তো আর বয়সের ধার ধারে না। তাই সাতাত্তর বছরের প্রৌঢ়ের প্রেমে পড়তে বাধেনি বছর কুড়ির তরুণীর। তাঁদের এই প্রেম কাহিনি সোশ্যাল মিডিয়ার সুবাদে এখন ছড়িয়ে পড়েছে লোকের মুখে মুখে। মায়ানমারের বাসিন্দা জো সবেমাত্র যৌবনে পা দিয়েছেন। আর তিনি যাঁর প্রেমে হাবুডুবু খাচ্ছেন তাঁর বয়সটা নেহাত কম নয়। সাতাত্তর বছরের ডেভিড থাকেন ইংল্যান্ডে। একটি ডেটিং সাইটের মাধ্যমেই জো-এর সঙ্গে তাঁর আলাপ হয়েছে। দিন যত এগিয়েছে, ততই রসালো হয়েছে অসম বয়সি এই যুগলের সম্পর্ক। কারণ মনের বয়স দুজনেরই প্রায় সমান। ডেভিড আর জো দুজন দুজনের জন্য একেবারে যাকে বলে মেড ফর ইচ আদার। কেন? কারণ দুজনই একে অপরের মধ্যে খুঁজে পেয়েছেন নিজেদের চাহিদা পূরণের পথ। পেশায় সঙ্গীতশিল্পী জো-এর সন্ধানে ছিল এমন এক পুরুষ যে তাঁকে দিতে পারবে আর্থিক স্বাচ্ছন্দ্য। সেই সঙ্গে যে মনের হদিশও রাখতে পারবে। চোখ বুজেই যাকে ভরসা করা যাবে। সাতাত্তর বছরের ডেভিডের মধ্যে ঠিক সেই সমস্ত গুণই খুঁজে পেয়েছেন জো। আর ডেভিড? তিনি বিবাহিত। সংসার থাকলেও সন্তান নেই তাঁর। ডেটিং সাইটগুলোতে অবাধে ঘুরে বেড়ান তিনি। কমবয়সি মেয়েদের সঙ্গে ফ্লার্ট করেই দিন কাটছিল। এমন সময় আলাপ হয় জো-এর সঙ্গে। সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ হয়ে ওঠে। গত দেড় বছর ধরে কুড়ি বছরের এই তরুণীর সঙ্গে প্রেম করছেন ডেভিড। নতুন করে সংসার পাতার পরিকল্পনাও করে ফেলেছেন। তবে ইংল্যান্ড আর মায়ানমার, মনের দূরত্ব না থাকলেও বাধ সেধেছে পথের দূরত্ব। এই দেড় বছরে ডেভিড-জো একবারের জন্যেও দেখা করতে পারেননি সামনাসামনি। অবশ্য তাতে কিছুই যায় আসেনি। বরং দূরত্ব সম্পর্কের রসায়নে এনেছে আরও মাধুর্য্য। জো কথা দিয়েছেন, কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলেও, অতিমহামারীর ক্ষত সেরে গেলেই তিনি চলে যাবেন ইংল্যান্ডে। সংসার পাতবেন ডেভিডের সঙ্গে। দূর আর দূর থাকবে না। ডেভিড-জো ধরা দেবেন প্রেমের আলিঙ্গনে।

```