Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

উচ্চবর্ণের তরুণীর সঙ্গে প্রেম, দলিত যুবককে পুড়িয়ে খুন

দ্য ওয়াল ব্যুরো : ২০ বছরের দলিত যুবক অভিষেক তার চেয়ে এক বছরের ছোট এক তরুণীর প্রেমে পড়েছিল। সেই তরুণী উচ্চবর্ণের। শনিবার রাতে যুবকটিকে ঘরের ভিতরে আটকে আগুন দেয় তরুণীর পরিবারের লোকজন। অভিষেক মারা যায়। মৃতের বান্ধবী ও পরিবারের আরও দু'জনকে পুলি

উচ্চবর্ণের তরুণীর সঙ্গে প্রেম, দলিত যুবককে পুড়িয়ে খুন

শেষ আপডেট: 17 September 2019 04:53

দ্য ওয়াল ব্যুরো : ২০ বছরের দলিত যুবক অভিষেক তার চেয়ে এক বছরের ছোট এক তরুণীর প্রেমে পড়েছিল। সেই তরুণী উচ্চবর্ণের। শনিবার রাতে যুবকটিকে ঘরের ভিতরে আটকে আগুন দেয় তরুণীর পরিবারের লোকজন। অভিষেক মারা যায়। মৃতের বান্ধবী ও পরিবারের আরও দু'জনকে পুলিশ গ্রেফতার করেছে। উত্তরপ্রদেশের হরদোই জেলার ঘটনা। অভিষেকের মৃত্যুতে আঘাত পেয়ে তাঁর মা-ও মারা গিয়েছেন। পুলিশের এক উচ্চপদস্থ অফিসার জানিয়েছেন, অভিষেকের সঙ্গে ছ'বছর ধরে ওই তরুণীর সম্পর্ক ছিল। নিহত যুবকের কাকা অবশ্য জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাঁদের পরিবারের সঙ্গে তরুণীর পরিবারের শত্রুতা ছিল। মৃতের কাকা রাজু অভিযোগ করেন, অভিষেকের মা কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। তিনি ভর্তি ছিলেন হাসপাতালে। মায়ের চিকিৎসার জন্য অভিষেক গ্রামেই এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন টাকা ধার করতে। সেই আত্মীয় যুবকটিকে ২৫ হাজার টাকা দেন। টাকা নিয়ে তিনি ফিরছেন এমন সময় তরুণীর আত্মীয়রা তাঁকে পাকড়াও করে। রাজু বলেন, তরুণীর আত্মীয়রা প্রথমে তাঁর ভাইপোকে মারধর করে। পরে একটা ঘরে আটকে আগুন দিয়ে দেয়। অভিষেকের কাছে যে টাকা ছিল তাও তরুণীর আত্মীয়রা কেড়ে নিয়েছে। হরদোইয়ের পুলিশ সুপার অলোক প্রিয়দর্শী জানান, অভিষেকের চিৎকার শুনে প্রতিবেশীরা দৌড়ে এসেছিলেন। তাঁরা জ্বলন্ত ঘরের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করেন। তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে রেফার করা হয় লখনউ হাসপাতালে। কিন্তু রবিবার তিনি মারা যান। সোমবার পুলিশ সেই তরুণী ও তাঁর কাকা-কাকিমাকে গ্রেফতার করে। দুই প্রতিবেশীর বিরুদ্ধেও হত্যাকারীদের সাহায্য করার অভিযোগ আছে। কিন্তু তারা গা ঢাকা দিয়েছে। পুলিশ অবশ্য এখনও খুনেরত মামলা দায়ের করেনি। আপাতত ধৃতদের বিরুদ্ধে তফসিলি জাতি-উপজাতিদের বিরুদ্ধে নির্যাতন প্রতিরোধী আইনে মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পোস্ট মর্টেম রিপোর্ট দেখে এফআইআরে আরও ধারা যুক্ত করা হবে।

```