Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাথরসের পরে আজমগড়, ধর্ষিতা আট বছরের শিশু, লজ্জা ফের উত্তরপ্রদেশে

দ্য ওয়াল ব্যুরো: হাথরসের বীভৎসতার রেশ কাটেনি। এর মধ্যেই উত্তরপ্রদেশের বলরামপুরে বাইশ বছরের এক তরুণীকে মাদক খাইয়ে গণধর্ষণ করে অপরাধীরা। ভেঙে দেওয়া হয় হাত-পা, শিরদাঁড়া। পৈশাচিক নির্যাতনে মৃত্যু হয়েছে তরুণীর। একের পর এক ধর্ষণের ঘটনায় লজ্জা বা

হাথরসের পরে আজমগড়, ধর্ষিতা আট বছরের শিশু, লজ্জা ফের উত্তরপ্রদেশে

শেষ আপডেট: 30 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: হাথরসের বীভৎসতার রেশ কাটেনি। এর মধ্যেই উত্তরপ্রদেশের বলরামপুরে বাইশ বছরের এক তরুণীকে মাদক খাইয়ে গণধর্ষণ করে অপরাধীরা। ভেঙে দেওয়া হয় হাত-পা, শিরদাঁড়া। পৈশাচিক নির্যাতনে মৃত্যু হয়েছে তরুণীর। একের পর এক ধর্ষণের ঘটনায় লজ্জা বাড়ছে উত্তরপ্রদেশের। ফের আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল আজমগড়ে। অভিযুক্ত ২০ বছরের এক তরুণ। শিশুটির মা জানিয়েছেন, স্নান করাতে নিয়ে যাবে বলে প্রতিবেশী এক তরুণই বাচ্চাটিকে নিয়ে যায়। তাঁদের বাড়িতে যাতায়াত ছিল ওই তরুণের। তাই সন্দেহ করেননি পরিবারের লোকজন। বাচ্চাটির মা বলেছেন, মেয়ের জন্য জামাকাপড় নিয়ে যাও ওই তরুণ। বাড়ি ফেরার পরে মা দেখেন শিশুটি যন্ত্রণায় কাতরাচ্ছে। তার সারা শরীরে ক্ষতের চিহ্ন। রক্ত পড়ছে। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। ডাক্তাররা জানান, ধর্ষণ করা হয়েছে শিশুটিকে। তার শরীরের ভেতর রক্তক্ষরণ শুরু হয়েছে। অবস্থা সঙ্কটজনক। আজমগড় পুলিশ সুপার সুধীর কুমার সিং বলেছেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার নাম দানিশ। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা দায়ের হয়েছে। হাথরস থেকে ৫০০ কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের বলরামপুরে আরও এক মর্মান্তিক ঘটনা ঘটেছে গতকাল। বাইশ বছরের এক তরুণীকে অপহরণ করে গণধর্ষণ করা হয। পুলিশ জানিয়েছে, তরুণীর সারা শরীরে অসংখ্য ক্ষতের দাগ ছিল। শরীরের একাধিক অঙ্গ ক্ষতিগ্রস্থ হয়েছিল। শিরদাঁড়া ভেঙে দিয়েছিল অপরাধীরা। লখনৌয়ের হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় নির্যাতিতার। ঘটনায় এখনও অবধি ২ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে এক নাবালক।

```